Daily Durjatra

ঝালকাঠিতে ছেলের হাতে মা খুন ‎ ঝালকাঠিতে জুলাই শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ ঝালকাঠিতে বাফলা চ্যারিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে কোনো ধরনের অভিযোগ সহ্য করা হবে না – ইসি সানাউল্লাহ তারেক রহমানের সাথে সিলেটের যুব সংলাপ বাংলাদেশের রাজনীতিকে কী বার্তা দিল গণভোটের প্রচারণায় ঝালকাঠিতে জেলা তথ্য অফিসের ‘ভোটের রিকশা’ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝালকাঠিতে সাংবাদিকদের প্রশিক্ষণ দিল পিআইবি ‎ ঝালকাঠিতে পিআইবির ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ঝালকাঠির দুই আসনে চার প্রার্থী সরে দাঁড়ালেন ‎ ঝালকাঠি-২ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে এবি পার্টির প্রার্থিতা প্রত্যাহার

চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর মুক্তির দাবিতে ঝালকাঠিতে বিক্ষোভ

দূরযাত্রা রিপোর্টঃ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে গ্রেপ্তারের প্রতিবাদে ঝালকাঠিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সনাতন ধর্মালম্বীরা। মঙ্গলবার বিকেলে ঝালকাঠি শহরের ফায়ার সার্ভিস এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন সনাতন ধর্মলম্বীরা। সড়ক অবরোধের
পর বিক্ষোভ কর্মসূচি শেষ করা হয়।

এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সড়কের অবস্থান নেয়। বিক্ষোভ কর্মসূচিতে চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর মুক্তির দাবিতে নানা স্লোগান দেন সনাতনীরা। একই সাথে দ্রুত সময়ের মধ্যে তাকে মুক্তি না দিলে আন্দোলনের হুশিয়ারি দেন সনাতনী সংগঠনগুলোর নেতৃবৃন্দ। বিক্ষোভ কর্মসূচি চলাকালে বক্তব্য দেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ঝালকাঠি জেলা শাখার সাধারণ সম্পাদক অলোক সাহা, হিন্দু মহাজোট জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট মানিক আচার্য্য, বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট ঝালকাঠি জেলা শাখার সমন্বয়ক বাউল শুভ , আশীষ ভট্টাচার্য্য, বিষ্ণু সাহা সহ আরো অনেকে।