Daily Durjatra

মূলধারার সাংবাদিকদের জ্বালানি দিতে পাম্প মালিকদের আহ্বান জলবায়ু সুরক্ষায় ছাত্রনেতা আসিফের উদ্যোগে ঝালকাঠিতে বৃক্ষরোপণ কর্মসূচি ‎ হাদি হত্যার ১০০ দিন: ঝালকাঠি ইনসাফ মঞ্চের বিচার দাবি ঝালকাঠিতে গণহত্যা দিবস ও মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা সভা বর্জ্যের অব্যবস্থাপনার কারণে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি : ড. জিয়াউদ্দিন হায়দার স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার ‎ সন্তানের লা*শ কোলে নিয়ে বিচার চাইলেন মা দায়িত্ব না দিয়ে ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী ছুটিতে, ৮ ঘণ্টা অন্ধকারে ঝালকাঠির গ্রাহকরা খাল আমাদের প্রাকৃতিক ড্রেনেজ ব্যবস্থা ও লাইফলাইন” – প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান ড. জিয়াউদ্দিনের নেতৃত্বে ঝালকাঠিতে শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান

ঝালকাঠিতে ৩ দিনে ৪ লাখ টাকার অবৈধ জাল জব্দ

দূরযাত্রা রিপোটঃ ঝালকাঠিতে জাটকা সংরক্ষণ অভিযানে গত ২৬ থেকে ২৮ নভেম্বর তিন দিনে কারেন্ট, চায়না দুয়ারী, ৩টি বেহুন্দী, ২ টি চিংড়ি জাল, ২০টি চরঘরা ও ৩ টি নৌকা জব্দ করা হয়। তিন দিনে ৪ লাখ টাকার অবৈধ জাল ৩ টি নৌকা জব্দ করা হয়েছে । 

জাটকা সংরক্ষণ অভিযান ২০২৪ এর কার্যক্রম বাস্তবায়ন  এর নিমিত্তে নলছিটি উপজেলার বাদুরতলা বাজারে ৩ টি  জালের দোকান ও  গুদামে অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে ১০,০০০ মিটার অবৈধ কারেন্ট জাল এবং ৩ বস্তা চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। নলছিটি ফেরী ঘাট সংলগ্ন স্থানে জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২ ব্যবসায়ীকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৪(ক),(১) লংঘন ও ৫(১) ধারায় ৫০০০ টাকা করে  ১০,০০০ টাকা জরিমানা করেন সহকারী নলছিটির কমিশনার (ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট সমাপ্তি রায়।

গত ২৭ শে নভেম্বর ঝালকাঠি সদর  উপজেলার সুগন্ধা ও বিষখালী নদীতে অভিযান পরিচালনা করে ২০টি অবৈধ চরঘরাজাল ও ৫০০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয় এবং জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।  

২৮ নভেম্বর অভিযানে ৩ টি অবৈধ বেহুন্দি জাল ২ টি চিংড়ি জাল জব্দ করে তা আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।এবং তিনটি নৌকা আটক করে নিলামে বিক্রি করা হয় ১৫ হাজার টাকায়।জাটকা সংরক্ষণ অভিযান অব্যাহত থাকবে ।

জেলা মৎস্য কর্মকর্তার নেতৃত্বে  জাটকা সংরক্ষণ অভিযানে  উপস্থিত ছিলেন ঝালকাঠি সদর উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা জিয়াউদ্দিন,