Daily Durjatra

মূলধারার সাংবাদিকদের জ্বালানি দিতে পাম্প মালিকদের আহ্বান জলবায়ু সুরক্ষায় ছাত্রনেতা আসিফের উদ্যোগে ঝালকাঠিতে বৃক্ষরোপণ কর্মসূচি ‎ হাদি হত্যার ১০০ দিন: ঝালকাঠি ইনসাফ মঞ্চের বিচার দাবি ঝালকাঠিতে গণহত্যা দিবস ও মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা সভা বর্জ্যের অব্যবস্থাপনার কারণে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি : ড. জিয়াউদ্দিন হায়দার স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার ‎ সন্তানের লা*শ কোলে নিয়ে বিচার চাইলেন মা দায়িত্ব না দিয়ে ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী ছুটিতে, ৮ ঘণ্টা অন্ধকারে ঝালকাঠির গ্রাহকরা খাল আমাদের প্রাকৃতিক ড্রেনেজ ব্যবস্থা ও লাইফলাইন” – প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান ড. জিয়াউদ্দিনের নেতৃত্বে ঝালকাঠিতে শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান

সম্পত্তি না পাবার সন্দেহে সন্তানের আটক করা মুক্তিযোদ্ধা বাবাকে ইউএনও’র উদ্ধার

দূরযাত্রা রিপোর্টঃ ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায়  ৮ দিন মুক্তিযোদ্ধা বাবাকে একটি কক্ষে  তালাবদ্ধ কক্ষ থেকে উদ্ধার করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. নজরুল ইসলাম। এসময় সহকারী কমিশনার (ভূমি) সমাপ্তি রায়  উপস্থিত ছিলেন। ২৭ নভেম্বর  রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার কুলকাঠি ইউনিয়নের সরই গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়। ভুক্তভোগী মোশাররফ হোসেন তালুকদার ওই এলাকার বাসিন্দা। মোশাররফ হোসেন তালুকদার বলেন,আমার স্ত্রী মারা যাওয়ার পরে আমি আমার মেয়েদের অনুমতিতে বিবাহ করি।  আমার স্ত্রীকে নিয়ে নলছিটিতে বাসা ভাড়া  থাকি। গত ১৯ নভেম্বর আমাকে ধরে এনে মেয়ের বাড়িতে তালাবদ্ধ করে রেখেছে। জোর করে জায়গা জমি দলিল করিয়ে নিতে চেয়েছে। পরে আমার  স্ত্রী জানতে পেরে ইউএনও স্যারকে জানালে তিনি এসে আমাকে উদ্ধার করে। 

এ বিষয়ে মোশাররফ হোসেনের মেয়ে, রেবা  আক্তার, লাখি আক্তার বলেন, তিনি আমাদের জন্মদাতা পিতা হয়ে আমাদের সবকিছু থেকে বঞ্চিত করছেন।তাই তাকে আটকিয়ে রাখা হয়েছে। আমাদের সবকিছু দিতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, মোশাররফ হোসেন তালুকদারের স্ত্রীর অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানেই গিয়ে ভুক্তভোগী নিজেই আমাদের লিখিত দিয়েছেন যে তাকে আটকিয়ে রাকা হয়েছে। পরে তাকে উদ্ধার করা হয় এবং ওই মুক্তিযুদ্ধোকে বলা হয়েছে তার মেয়েরা যাতে বঞ্চিত না হয়।