Daily Durjatra

মূলধারার সাংবাদিকদের জ্বালানি দিতে পাম্প মালিকদের আহ্বান জলবায়ু সুরক্ষায় ছাত্রনেতা আসিফের উদ্যোগে ঝালকাঠিতে বৃক্ষরোপণ কর্মসূচি ‎ হাদি হত্যার ১০০ দিন: ঝালকাঠি ইনসাফ মঞ্চের বিচার দাবি ঝালকাঠিতে গণহত্যা দিবস ও মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা সভা বর্জ্যের অব্যবস্থাপনার কারণে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি : ড. জিয়াউদ্দিন হায়দার স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার ‎ সন্তানের লা*শ কোলে নিয়ে বিচার চাইলেন মা দায়িত্ব না দিয়ে ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী ছুটিতে, ৮ ঘণ্টা অন্ধকারে ঝালকাঠির গ্রাহকরা খাল আমাদের প্রাকৃতিক ড্রেনেজ ব্যবস্থা ও লাইফলাইন” – প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান ড. জিয়াউদ্দিনের নেতৃত্বে ঝালকাঠিতে শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান

দলীয় শৃঙ্খলা বিরোধী অভিযোগে ঝালকাঠি মহিলা দলের সাংগঠনিক সম্পাদক মুক্তা বহিস্কার

দূরযাত্রা রিপোর্টঃ জাতীয়তাবাদী মহিলা দল ঝালকাঠি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মিসেস শারমিন আক্তার মুক্তাকে দল থেকে বহিস্কার করা হয়েছে। ১ ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটি সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানা গেছে।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চাঁদাবাজী সহ দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে জাতীয়তাবাদী মহিলা দল ঝালকাঠি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মিসেস শারমিন আক্তার মুক্তাকে জাতীয়তাবাদী মহিলা দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি প্রদানপূর্বক বহিষ্কার করা হয়েছে। সংগঠন থেকে বহিষ্কৃত হওয়ায় তার সাথে মহিলা দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে কোন প্রকার যোগাযোগ না রাখতে বলা হয়েছে।