Daily Durjatra

ঝালকাঠিতে ছেলের হাতে মা খুন ‎ ঝালকাঠিতে জুলাই শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ ঝালকাঠিতে বাফলা চ্যারিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে কোনো ধরনের অভিযোগ সহ্য করা হবে না – ইসি সানাউল্লাহ তারেক রহমানের সাথে সিলেটের যুব সংলাপ বাংলাদেশের রাজনীতিকে কী বার্তা দিল গণভোটের প্রচারণায় ঝালকাঠিতে জেলা তথ্য অফিসের ‘ভোটের রিকশা’ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝালকাঠিতে সাংবাদিকদের প্রশিক্ষণ দিল পিআইবি ‎ ঝালকাঠিতে পিআইবির ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ঝালকাঠির দুই আসনে চার প্রার্থী সরে দাঁড়ালেন ‎ ঝালকাঠি-২ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে এবি পার্টির প্রার্থিতা প্রত্যাহার

সিন্ডিকেট ভেঙে বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের হস্তক্ষেপ দাবি ক্যাব ঝালকাঠির

দূরযাত্রা রিপোর্টঃ ঝালকাঠি প্রেসক্লাবের সামনে জেলা কনজুমার এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ঝালকাঠি নিত্য পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও বাজার দর নিয়ন্ত্রণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত করেছে। ২ ডিসেম্বর সকালে জেলা শাখার সভাপতি ইলিয়াস সিকদার ফরহাদ এর নেতৃত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তারা বলেন, নিত্য পণ্যের বাজারে সিন্ডিকেট গুলোর কারণে চরম অরাজকতা চলছে। সরকারি শুল্ক ছাড় ও আমদানির পরেও কমছে না নিত্যপণ্যের দাম। পেঁয়াজ, আলু, সয়াবিন তেল ও চালের বাড়তি দামের কারণে অসহায় হয়ে পড়ছে সাধারণ মানুষ। তারা সিন্ডিকেট গুলো ভেঙে দ্রুত বাজার নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপের আহ্বান জানান। ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে আরো কম মূল্য যাতে দরিদ্র মানুষেরা পণ্য পেতে পারে- অন্তত আলু ভর্তা ভাত খেতে পারে তার ব্যবস্থা করতে দাবি জানানো হয়। ক্যাব ঝালকাঠির সিনিয়র  সহ-সভাপতি মু. আল আমীন বাকলাই, আনোয়ার হোসেন আনু, এসএম হুমায়ুন কবীর, জাহাঙ্গীর হোসেন, প্রশান্ত দাশ হরি, কে এম জুয়েল, কবিতা হাওলাদার, দিপু দাস, সোনিয়া আক্তার সহ অনেকেই এতে বক্তব্য রাখেন। আয়োজিত মানববন্ধনে প্রায় শতাধিক ভোক্তা উপস্থিত ছিলেন।