Daily Durjatra

ঝালকাঠিতে ছেলের হাতে মা খুন ‎ ঝালকাঠিতে জুলাই শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ ঝালকাঠিতে বাফলা চ্যারিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে কোনো ধরনের অভিযোগ সহ্য করা হবে না – ইসি সানাউল্লাহ তারেক রহমানের সাথে সিলেটের যুব সংলাপ বাংলাদেশের রাজনীতিকে কী বার্তা দিল গণভোটের প্রচারণায় ঝালকাঠিতে জেলা তথ্য অফিসের ‘ভোটের রিকশা’ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝালকাঠিতে সাংবাদিকদের প্রশিক্ষণ দিল পিআইবি ‎ ঝালকাঠিতে পিআইবির ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ঝালকাঠির দুই আসনে চার প্রার্থী সরে দাঁড়ালেন ‎ ঝালকাঠি-২ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে এবি পার্টির প্রার্থিতা প্রত্যাহার

বাগেরহাট পৌরসভার ২২৭ কর্মচারীর ছয় মাস বেতন বন্ধে সড়ক অবরোধ বিক্ষোভ

এম এ হান্নান, বাগেরহাট থেকেঃ বাগেরহাট পৌরসভার বিভিন্ন শাখার ২২৭ কর্মচারীর ৬ মাস ধরে বেতন বন্ধ থাকায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষভ করেছে এসব কর্মচারীরা। রবিবার সকালে পৌরসভার কর্মচারীরা পৌর ভবনের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।

এসময় তারা ৬ মাসের বকেয়া বেতন না পাওয়া পর্যন্ত পৌরসভার সকল কার্যক্রম বন্ধ করে দেওয়ার পাশাপাশি কঠোর আন্দোলনের ঘোষনা দেন। এসময়
পৌরসভার সামনের সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে বাগেরহাট পৌরসভার প্রশাসক ও জেলা প্রশাসনের স্থানীয় সরকারের উপ-পরিচালক ডা. মো.
ফকরুল হাসান দ্রুত বকেয়া বেতন পরিশোধের প্রতিশ্রুতি দিলে পরিস্থিতি স্বাভাবিক  হয়।

পৌরসভায় বিভিন্ন পদে থাকা কর্মচারীরা জানান, আমরা পৌরসভার নিম্নশ্রেনীর কর্মচারী। আমাদের সামান্য বেতনে সংসার চালানোই কঠিন। ছয় মাসের বেতন বাকি থাকায় পরিবার নিয়ে দারুণ কষ্টে দিন কাটাচ্ছি। বকেয়া বেতনের দাবিতে আমরা একজোট হয়ে আন্দোলনে নেমেছি। আশা করছি কর্তৃপক্ষ আমাদের প্রতিশ্রুতি মেনে দ্রুত বকেয়া বেতন পরিশোধ করবে। না হলে রবিবার থেকে পৌরসভার সব কর্মকান্ড বন্ধ করে দেয়া হবে।