Daily Durjatra

মূলধারার সাংবাদিকদের জ্বালানি দিতে পাম্প মালিকদের আহ্বান জলবায়ু সুরক্ষায় ছাত্রনেতা আসিফের উদ্যোগে ঝালকাঠিতে বৃক্ষরোপণ কর্মসূচি ‎ হাদি হত্যার ১০০ দিন: ঝালকাঠি ইনসাফ মঞ্চের বিচার দাবি ঝালকাঠিতে গণহত্যা দিবস ও মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা সভা বর্জ্যের অব্যবস্থাপনার কারণে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি : ড. জিয়াউদ্দিন হায়দার স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার ‎ সন্তানের লা*শ কোলে নিয়ে বিচার চাইলেন মা দায়িত্ব না দিয়ে ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী ছুটিতে, ৮ ঘণ্টা অন্ধকারে ঝালকাঠির গ্রাহকরা খাল আমাদের প্রাকৃতিক ড্রেনেজ ব্যবস্থা ও লাইফলাইন” – প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান ড. জিয়াউদ্দিনের নেতৃত্বে ঝালকাঠিতে শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান

কাঠালিয়ায় আইন বিষয়ে জনতার প্রশ্ন উত্তর পর্বে সমাধান দেন পুলিশ সুপার

কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতাঃ “পুলিশই জনতা, জনতাই পুলিশ” এ স্লোগানকে সামনে রেখে ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় আইন শৃংখলা বিষয়ক ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে।

৪ ডিসেম্বর সকালে কাঠালিয়া থানা পুলিশের আয়োজনে পুলিশ ভবনের সামনের মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন আইন ও বিষয় সর্ম্পকে উপস্থিত জনতা প্রশ্ন করলে ঝালকাঠি পুলিশ সুপার উজ্জল কুমার রায় উত্তর ও সমাধান তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির পুলিশ সুপার উজ্জল কুমার রায়। বিশেষ অতিথি ছিলেন, সহকারি পুলিশ সুপার মুহিতউল ইসলাম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জালালুর রহমান আকন, উপজেলা জামাযাত ইসলামের আমীর মোঃ মজিবুর রহমান। থানা অফিসার ইনচার্জ মংচেনলার সভাপতিত্বে অনুষ্ঠিত
ওপেন হাউস ডেতে রাজনীতিবিধ, কমিউনিটি পুলিশ, জনপ্রতিনিধি, সাংবাদিক, গ্রাম পুলিশ, শিক্ষকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।