Daily Durjatra

মূলধারার সাংবাদিকদের জ্বালানি দিতে পাম্প মালিকদের আহ্বান জলবায়ু সুরক্ষায় ছাত্রনেতা আসিফের উদ্যোগে ঝালকাঠিতে বৃক্ষরোপণ কর্মসূচি ‎ হাদি হত্যার ১০০ দিন: ঝালকাঠি ইনসাফ মঞ্চের বিচার দাবি ঝালকাঠিতে গণহত্যা দিবস ও মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা সভা বর্জ্যের অব্যবস্থাপনার কারণে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি : ড. জিয়াউদ্দিন হায়দার স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার ‎ সন্তানের লা*শ কোলে নিয়ে বিচার চাইলেন মা দায়িত্ব না দিয়ে ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী ছুটিতে, ৮ ঘণ্টা অন্ধকারে ঝালকাঠির গ্রাহকরা খাল আমাদের প্রাকৃতিক ড্রেনেজ ব্যবস্থা ও লাইফলাইন” – প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান ড. জিয়াউদ্দিনের নেতৃত্বে ঝালকাঠিতে শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান

রাজাপুরে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সনাতনীদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত

রাজাপুর (ঝালকাঠি) সংবাদদাদতা রাজাপুরে বাংলাদেশ বিরোধী ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সনাতন ধর্মাবলম্বীদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ধ্রিষ্টান কল্যান ফ্রন্ড রাজাপুর শাখার আয়োজনে বাগড়ী বাজার এলাকায় উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ধ্রিষ্টান ঐক্য ফ্রন্ট’র রাজাপুর শাখার সভাপতি স্বপন দাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, বিএনপি’র নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল। উপজেলা সেচ্ছাসেবক দলের আহব্বায়ক ও পূজা উদযাপন পরিষদের সভাপতি রতন দেবনাথের সঞ্চালনায় প্রতিবাদী সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি তালুকদার আবুল কালাম আজাদ, সাধারন সম্পাদক নাসিম উদ্ধিন আকন, কেন্দ্রীয় ওলামাদলের সদস্য

সচিব এ্যাডভোকেট মাওলানা আবুল হোসেন, রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহিদুল ইসলাম সহ অনেকে।