Daily Durjatra

ঝালকাঠিতে ছেলের হাতে মা খুন ‎ ঝালকাঠিতে জুলাই শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ ঝালকাঠিতে বাফলা চ্যারিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে কোনো ধরনের অভিযোগ সহ্য করা হবে না – ইসি সানাউল্লাহ তারেক রহমানের সাথে সিলেটের যুব সংলাপ বাংলাদেশের রাজনীতিকে কী বার্তা দিল গণভোটের প্রচারণায় ঝালকাঠিতে জেলা তথ্য অফিসের ‘ভোটের রিকশা’ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝালকাঠিতে সাংবাদিকদের প্রশিক্ষণ দিল পিআইবি ‎ ঝালকাঠিতে পিআইবির ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ঝালকাঠির দুই আসনে চার প্রার্থী সরে দাঁড়ালেন ‎ ঝালকাঠি-২ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে এবি পার্টির প্রার্থিতা প্রত্যাহার

ঝালকাঠিতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দূরযাত্রা রিপোর্টঃ ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয়তাবাদী কৃষকদলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে জাতীয় ও দলীয় পাতাকা
উত্তোলন,র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। বুধবার সকালে শহরের আমতলা সড়কের দলীয় কার্যালয়ের সামন থেকে একটি র‌্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদর্ক্ষীন করে একই স্থানে এসে মিলিত হয়।

জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন, লন্ডন বিএনপির বরিশাল ফ্রমের সভাপতি ব্যারিষ্টার মো. গোলাম জাকারিয়া,কৃষক দলের কেন্দ্রীয়
কমিটির ক্রীড়া সম্পাদক ইঞ্জিনিয়ার নুরুল আমিন, জেলা কৃষকদলের সভাপতি তগদির হোসেন,সাধারণ সম্পাদক নান্না খলিফা, সিনিয়র সহ-সভাপতি রিয়াজুল
ইসলাম বাচ্চু সহ দলীয় নেতা-কর্মীরা অংশ নেয়।

এর আগে জাতীয় ও দলীয় পাতাকা উত্তোলন শেষে র‌্যালীর উদ্বোধন করেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন। এসময় তিনি গণহত্যার
দায়ে শেখ হাসিনাকে অবিলম্বে দেশের মাটিতে ফিরিয়ে এনে ফাঁসি দেওয়া দাবি জানান।