Daily Durjatra

মূলধারার সাংবাদিকদের জ্বালানি দিতে পাম্প মালিকদের আহ্বান জলবায়ু সুরক্ষায় ছাত্রনেতা আসিফের উদ্যোগে ঝালকাঠিতে বৃক্ষরোপণ কর্মসূচি ‎ হাদি হত্যার ১০০ দিন: ঝালকাঠি ইনসাফ মঞ্চের বিচার দাবি ঝালকাঠিতে গণহত্যা দিবস ও মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা সভা বর্জ্যের অব্যবস্থাপনার কারণে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি : ড. জিয়াউদ্দিন হায়দার স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার ‎ সন্তানের লা*শ কোলে নিয়ে বিচার চাইলেন মা দায়িত্ব না দিয়ে ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী ছুটিতে, ৮ ঘণ্টা অন্ধকারে ঝালকাঠির গ্রাহকরা খাল আমাদের প্রাকৃতিক ড্রেনেজ ব্যবস্থা ও লাইফলাইন” – প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান ড. জিয়াউদ্দিনের নেতৃত্বে ঝালকাঠিতে শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান

কাঠালিয়ার বাসায় ঢুকে শ্বাসরোধ করে হত্যা টাকা ও স্বর্ণ লুট

কাঠালিয়া (ঝালকাঠি)সংবাদদাতা কাঁঠালিয়া উপজেলায় তাজনেহার তাজু (৪৫) নামে এক নারীর গলায় ওড়না প্যাঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে টাকা ও স্বর্নলংকার লুট করে নিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। 

১৯ ডিসেম্বর সকালে কাঁঠালিয়া বাসস্ট্যান্ড হালিমা কম্পিউটার সংলগ্ন এলাকায় একটি ভাড়া বাসা থেকে তার গলায় ওড়না প্যাঁচানো রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাসলিমা বেগম কাঁঠালিয়া বাজার ও বাসস্ট্যান্ড এলাকায় মাছ বিক্রি করতেন। নিহত তাজনেহার উপজেলার চেচরীরামপুর ইউনিয়নের দক্ষিণ কৈখালী এলাকার জামাল হোসেনের স্ত্রী। তিনি একজন মাছ বিক্রেতা। বিষয়টি নিশ্চিত করেছেন কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মং চেনলা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে তাজনেহার কাঁঠালিয়া বাজারে মাছ বিক্রি করে বাসায় আসেন। রাতে তিনি বাসায় একাই ছিলেন। তার ছেলে মেয়েরা অন্যত্র ছিলেন। ধারনা করা হচ্ছে রাতে কেউ বাসায় ঢুকে শ্বাসরোধ করে হত্যা করে টাকা ও স্বর্নলংকার নিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। তবে কত টাকা বা কি পরিমাণ স্বর্নলংকার ছিলো তা পরিবারে কেউ বলতে পারেনি। বৃহস্পতিবার সকালে তাজনেহারের মা রাশিদা বেগম বাসায় এলে তাজনেহারের লাশ ফ্লোরে পড়া দেখতে
পায়। এ সময় ঘরের দরজা খোলা ছিল। তখন রাশিদা বেগমের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে এবং কাঁঠালিয়া থানা পুলিশকে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে।