Daily Durjatra

ঝালকাঠিতে ছেলের হাতে মা খুন ‎ ঝালকাঠিতে জুলাই শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ ঝালকাঠিতে বাফলা চ্যারিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে কোনো ধরনের অভিযোগ সহ্য করা হবে না – ইসি সানাউল্লাহ তারেক রহমানের সাথে সিলেটের যুব সংলাপ বাংলাদেশের রাজনীতিকে কী বার্তা দিল গণভোটের প্রচারণায় ঝালকাঠিতে জেলা তথ্য অফিসের ‘ভোটের রিকশা’ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝালকাঠিতে সাংবাদিকদের প্রশিক্ষণ দিল পিআইবি ‎ ঝালকাঠিতে পিআইবির ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ঝালকাঠির দুই আসনে চার প্রার্থী সরে দাঁড়ালেন ‎ ঝালকাঠি-২ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে এবি পার্টির প্রার্থিতা প্রত্যাহার

নলছিটিতে অবৈধ ৬ ইটের ভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান জরিমানা

নলছিটি (ঝালকাঠি) সংবাদদাতাঃ নলছিটিতে স্কুলের পাশে অবৈধ ভাবে গড়ে ওঠা অনুমোদনহীন ইটভাটায় অভিযান চালিয়ে কাঁচা ইট ধ্বংস ও ভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। ৪ ভাটায় ৬ লাখ টাকা জরিমানা। কিলন ভেঙ্গে কাঁচা ইট ধ্বংস করা হয়েছে। মোট অভিযান চালানো হয়েছে ৬টি ভাটায়।

২৯ ডিসেম্বর দুপুরে উপজেলা কুলকাঠি ইউনিয়নের সরই গ্রামে রিয়াজ ইট ভাটায় অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আনজুমান নেছা।

জানা গেছে, পরিবেশ অধিদপ্তরের নির্দেশনা অমান্য করে ছাড়পত্র ছাড়া সরই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে ফসলি জমির ওপর ভাটা তৈরি করে ইট পোড়ানো হচ্ছিল। অবৈধ ইটভাটার বিষয়ে পরিবেশ অধিদপ্তরের অভিযোগ দেন স্কুল কতৃপক্ষ ও স্থানীয়রা।পরে অবৈধ ইট ভাটাটি ভেকু দিয়ে ভেঙে ফায়ার সার্ভিস সদস্যদের মাধ্যমে পানি দিয়ে আগুন নেভানো হয়। 

ঝালকাঠি জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আনজুমান নেছা জানান, অভিযোগ পেয়ে আমরা অভিযান চালিয়েছি। এই ভাটাটি বন্ধ ছিলো পুনরায় আবার চালু করা হয়েছে এছাড়া কোন ছাড়পত্র ছিলো না। মালিককে যেহেতু পাওয়া যায়নি তাই বন্ধের জন্য নোটিশ পাঠানো হবে।আমাদের অভিযান অব্যাহত থাকবে। নলছিটির অভিযান পরিচালনা করা ভাটা সমূহ হচ্ছে গৌরিপাশার মেসার্স রিয়াজ ব্রিকস, সরাইলের মেসার্স এমএমআর ব্রিকস, সারদল গ্রামের এমবিএল ব্রিকস, সারদলের এসআরবি ব্রিকস । এদের একাধিক ভাটায় এ অভিযান চালিয়ে মোট উল্লেখিত টাকা জারমানা করা হয়। এ অভিযানে সহেযোগীতা করেছে পরিবেশ অধিদপ্তরের পাশাপাশি আমর্ড পুলিশ ব্যাটালিয়ান, বরিশাল ও ঝালকাঠি ফায়ার সার্ভিস বলে বরিশাল পরিবেশ অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।