Daily Durjatra

ঝালকাঠিতে ছেলের হাতে মা খুন ‎ ঝালকাঠিতে জুলাই শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ ঝালকাঠিতে বাফলা চ্যারিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে কোনো ধরনের অভিযোগ সহ্য করা হবে না – ইসি সানাউল্লাহ তারেক রহমানের সাথে সিলেটের যুব সংলাপ বাংলাদেশের রাজনীতিকে কী বার্তা দিল গণভোটের প্রচারণায় ঝালকাঠিতে জেলা তথ্য অফিসের ‘ভোটের রিকশা’ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝালকাঠিতে সাংবাদিকদের প্রশিক্ষণ দিল পিআইবি ‎ ঝালকাঠিতে পিআইবির ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ঝালকাঠির দুই আসনে চার প্রার্থী সরে দাঁড়ালেন ‎ ঝালকাঠি-২ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে এবি পার্টির প্রার্থিতা প্রত্যাহার

ঝালকাঠি পুলিশের সাথে বরিশাল রেঞ্জ ডিআইজির আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

দূরযাত্রা রিপোর্টঃ ঝালকাঠি জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ২৯ ডিসেম্বর এ সভায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন বরিশাল রেঞ্জের মান্যবর ডিআইজি মোঃ মঞ্জুর মোর্শেদ আলম।

উক্ত সভায় ঝালকাঠি জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং সেবার মাধ্যমে সাধারণ জনগণকে সচেতনকরণ, গ্রেফতারি পরোয়ানা তামিল, তদন্তাধীন মামলা সমূহ বিশ্লেষণ করা সহ তদন্তের মান বৃদ্ধি এবং তদন্তে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের লক্ষ্যে ডিআইজি মহোদয় দায়িত্বপ্রাপ্ত সকল কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।

এসময় তিনি মামলা তদন্ত, ওয়ারেন্ট তামিল, সিডিএমএস ব্যবস্থাপনা, মাদক উদ্ধার, চুরি, দস্যুতা, ইভটিজিং, জঙ্গীবাদ, সাইবার ক্রাইম, বাল্য বিবাহ, কিশোর অপরাধ, পারিবারিক সহিংসতা, নারী ও শিশু নির্যাতন, ট্রাফিক ব্যবস্থাপনাসহ সমসাময়িক বিভিন্ন সমস্যা, আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যুতে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। এরপূর্বে পুলিশ সুপারের কার্যালয় ও রিজার্ভ অফিস বার্ষিক পরিদর্শন করেন রেঞ্জ ডিআইজি মহোদয়। তিনি জেলা হিসাব শাখা, অপরাধ শাখা, পুলিশ লাইন্স রিজার্ভ অফিস সহ অন্যান্য অফিস পরিদর্শন এবং গুরুত্বপূর্ণ রেজিস্ট্রার সমূহ যাচাই করেন। এছাড়াও মাননীয় ডিআইজি মহোদয় ঝালকাঠি জেলার কিছু গুরুত্বপূর্ণ মামলার নথিপত্র যাচাই করেন। উক্ত সভায় পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, শেখ ইমরান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড
অপস), মোঃ মহিতুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, মোঃ শাহ আলম সিনিয়র সহকারী পুলিশ সুপার, রাজাপুর সার্কেল ঝালকাঠিসহ জেলা পুলিশের সকল থানা ও তদন্ত কেন্দ্রের ইন-চার্জগণ উপস্থিত ছিলেন।