Daily Durjatra

মূলধারার সাংবাদিকদের জ্বালানি দিতে পাম্প মালিকদের আহ্বান জলবায়ু সুরক্ষায় ছাত্রনেতা আসিফের উদ্যোগে ঝালকাঠিতে বৃক্ষরোপণ কর্মসূচি ‎ হাদি হত্যার ১০০ দিন: ঝালকাঠি ইনসাফ মঞ্চের বিচার দাবি ঝালকাঠিতে গণহত্যা দিবস ও মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা সভা বর্জ্যের অব্যবস্থাপনার কারণে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি : ড. জিয়াউদ্দিন হায়দার স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার ‎ সন্তানের লা*শ কোলে নিয়ে বিচার চাইলেন মা দায়িত্ব না দিয়ে ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী ছুটিতে, ৮ ঘণ্টা অন্ধকারে ঝালকাঠির গ্রাহকরা খাল আমাদের প্রাকৃতিক ড্রেনেজ ব্যবস্থা ও লাইফলাইন” – প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান ড. জিয়াউদ্দিনের নেতৃত্বে ঝালকাঠিতে শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান

৭১-৭২ সকল শহীদদের স্মরণে ঝালকাঠি ছাত্রদলের ক্রিকেট টুনামেন্ট অনুষ্ঠিত

ঝালকাঠিতে ক্রিকেট টুনামেন্ট সেমিফাইনাল ও ফাইনাল খেলা উপভোগ করছেন প্রধান অতিথি জীবা আমিনা আল গাজী -দূরযাত্রা।

দূরযাত্রা রিপোর্টঃ ঝালকাঠি সদর উপজেলা ছাত্রদলের আয়োজনে শহরের সুতালড়ি এলাকায় ৪ জানুয়ারি রাতে ৭১-৭২সকল শহিদদের স্মরণে গ্রান্ড শর্ট ক্রিকেট টুনামেন্ট সেমিফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এ উদ্যোগ নেয়া হয়।

গত ১২ ডিসেম্বর থেকে শুরু এ টুর্নামেন্টে মোট ২০টি দল অংশগ্রহণ করে।পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও মহিলা দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি জেলা বিএনপির আহবায়ক কমিটি সদস্য জীবা আমিনা আল গাজী । পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝালকাঠি সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ তৌহিদ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট নাসিমুল হাসান, যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রবিউল হোসেন তুহিন , জেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট আনিচুর রহমান খান, জেলা মহিলা দলের সভাপতি মতিয়া মাহফুজ জুয়েল, সেচ্ছাসেবক দলের সাবেক জেলা সভাপতি মোঃ শফিকুল ইসলাম লিটন,সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাফায়েত হোসেন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো:জাহিদুল ইসলাম জাহিদ, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আঃরাজ্জাক রনি, পৌর যুবদলের আহবায়ক মোঃ রিয়াজ হোসেন, পৌর যুবদলের সদস্য সচিব মোঃ সাদ্দাম হোসেন ,জেলা ছাত্রদলের সভাপতি মোঃ আরিফুর রহমান খান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ গিয়াস সরদার দিপু।