Daily Durjatra

মূলধারার সাংবাদিকদের জ্বালানি দিতে পাম্প মালিকদের আহ্বান জলবায়ু সুরক্ষায় ছাত্রনেতা আসিফের উদ্যোগে ঝালকাঠিতে বৃক্ষরোপণ কর্মসূচি ‎ হাদি হত্যার ১০০ দিন: ঝালকাঠি ইনসাফ মঞ্চের বিচার দাবি ঝালকাঠিতে গণহত্যা দিবস ও মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা সভা বর্জ্যের অব্যবস্থাপনার কারণে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি : ড. জিয়াউদ্দিন হায়দার স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার ‎ সন্তানের লা*শ কোলে নিয়ে বিচার চাইলেন মা দায়িত্ব না দিয়ে ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী ছুটিতে, ৮ ঘণ্টা অন্ধকারে ঝালকাঠির গ্রাহকরা খাল আমাদের প্রাকৃতিক ড্রেনেজ ব্যবস্থা ও লাইফলাইন” – প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান ড. জিয়াউদ্দিনের নেতৃত্বে ঝালকাঠিতে শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান

ঝালকাঠিতে ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক নিহত

দূরযাত্রা রিপোর্টঃ বরিশাল -খুলনা মহাসড়কের ঝালকাঠির রাজাপুর উপজেলার পিংরি নামক স্থানে শনিবার বিকেল ৫ টার দিকে বরিশাল মুখি একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল চাপা দেয়। এতে চালক সোলায়মান ফকির (৩০) ঘটনাস্থলেই নিহত হয়েছে। আরোহী গুরুতর আহত হয়েছে। তবে এ রিপোর্টটি লেখা পর্যন্ত আহতের পরিচয় মেলেনি।

নিহত সোলায়মান ফকির ঝালকাঠি সদর উপজেলার কেওরা ইউনিয়নের মৃত আবুল ফকিরের ছেলে। সে ঝালকাঠি বাজারে কাঁচামালের ব্যবসা করতেন।

রাজাপুর থানার ওসি মো. ইসমাইল হোসেন এ দুর্ঘটনায় নিহতের তথ্য গনমাধ্যমকে নিশ্চিত করে বলেন, ফায়ার সার্ভিস ও পুলিশ দুর্ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে। লাশের প্রাথমিক সুরতহাল করা হয়েছে। পরবর্তি আইনগত ব্যবস্থা ও ময়নাতদন্তের প্রস্তুতি চলছে।