Daily Durjatra

ঝালকাঠিতে ছেলের হাতে মা খুন ‎ ঝালকাঠিতে জুলাই শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ ঝালকাঠিতে বাফলা চ্যারিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে কোনো ধরনের অভিযোগ সহ্য করা হবে না – ইসি সানাউল্লাহ তারেক রহমানের সাথে সিলেটের যুব সংলাপ বাংলাদেশের রাজনীতিকে কী বার্তা দিল গণভোটের প্রচারণায় ঝালকাঠিতে জেলা তথ্য অফিসের ‘ভোটের রিকশা’ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝালকাঠিতে সাংবাদিকদের প্রশিক্ষণ দিল পিআইবি ‎ ঝালকাঠিতে পিআইবির ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ঝালকাঠির দুই আসনে চার প্রার্থী সরে দাঁড়ালেন ‎ ঝালকাঠি-২ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে এবি পার্টির প্রার্থিতা প্রত্যাহার

গ্রীনস্কুল ক্যাম্পেইন উপলক্ষে ঝালকাঠিতে শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ

শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিচ্ছেন প্রধান অতিথি ঝালকাঠি জেলা প্রশাসক আশরাফুর রহমান -দূরযাত্রা।

দূরযাত্রা রিপোর্টঃ তারুণ্যের উৎসব উপলক্ষে ২৭ জানুয়ারি সকালে ঝালকাঠি জেলা প্রশাসকের কনফারেন্স রুমেএসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই প্রতিপাদ্য বিষয় সামনে রেখে গ্রীনস্কুল ক্যাম্পইন উপলক্ষে বিভিন্ন শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আশরাফুর রহমান । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় , সিভিল সার্জন ডাক্তার এইচ এম জহিরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ রুহুল আমিন । এছাড়া বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও শিক্ষক এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, আমরা একটি গ্রীন বাংলাদেশ তৈরি করতে চাই। তাই এই কার্যক্রমে আমরা তরুণদের উৎসাহিত করছি। আমরা এক লাখ গাছের চারা রোপন করব‌।