Daily Durjatra

মূলধারার সাংবাদিকদের জ্বালানি দিতে পাম্প মালিকদের আহ্বান জলবায়ু সুরক্ষায় ছাত্রনেতা আসিফের উদ্যোগে ঝালকাঠিতে বৃক্ষরোপণ কর্মসূচি ‎ হাদি হত্যার ১০০ দিন: ঝালকাঠি ইনসাফ মঞ্চের বিচার দাবি ঝালকাঠিতে গণহত্যা দিবস ও মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা সভা বর্জ্যের অব্যবস্থাপনার কারণে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি : ড. জিয়াউদ্দিন হায়দার স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার ‎ সন্তানের লা*শ কোলে নিয়ে বিচার চাইলেন মা দায়িত্ব না দিয়ে ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী ছুটিতে, ৮ ঘণ্টা অন্ধকারে ঝালকাঠির গ্রাহকরা খাল আমাদের প্রাকৃতিক ড্রেনেজ ব্যবস্থা ও লাইফলাইন” – প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান ড. জিয়াউদ্দিনের নেতৃত্বে ঝালকাঠিতে শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান

ঝালকাঠির বিভিন্ন দপ্তর ও হাসপাতাল প্রাঙ্গনে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত

দূরযাত্রা রিপোর্টঃ তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপনের অংশ হিসেব ২৯ জানুয়ারি ঝালকাঠি জেলা প্রশাসনের উদ্যোগে এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের সহযোগিতায় সদর হাসপাতাল, ঝালকাঠি প্রাঙ্গণে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আশরাফুর রহমান স্যার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলার পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: রুহুল আমিন স্যার। পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে হাসপাতাল, সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন জনসমাগমস্থল পরিচ্ছন্ন করার কার্যক্রম পরিচালিত হয়। প্রধান অতিথি তাঁর বক্তব্যে জিরো ওয়েস্ট ব্রিগেড নামে ৩০ সদস্যের একটি বিশেষ দল গঠনের কথা উল্লেখ করেন, যারা শহরের পরিচ্ছন্নতা রক্ষায় নিরলস ভাবে কাজ করছে। তিনি হাসপাতাল ও জনবহুল এলাকায় পরিচ্ছন্নতা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন এবং এ কার্যক্রম যেন এককালীন উদ্যোগে সীমাবদ্ধ না থাকে, বরং নিয়মিতভাবে পরিচ্ছন্নতা বজায় রাখা হয় সে বিষয়ে সকলকে সচেতন থাকার আহ্বান জানান। তিনি আরও বলেন, যে প্রত্যেক নাগরিক যদি নিজের আঙিনা ও কর্মস্থল নিজেই পরিষ্কার রাখে, তবে আমাদের প্রিয় ঝালকাঠি একদিন দেশের অন্যতম পরিচ্ছন্ন জেলা হয়ে উঠবে। এ উদ্যোগকে সফল করতে তিনি গণমাধ্যমকর্মীদের আরও সক্রিয় ভূমিকা রাখার অনুরোধ জানান, যাতে পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি পায়। পরিষ্কার-পরিচ্ছন্নতা শুধু স্বাস্থ্যগত দিক থেকেই নয়, নান্দনিক ও পরিবেশগত দিক থেকেও গুরুত্বপূর্ণ। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই কার্যক্রমকে একটি নিয়মিত অভ্যাস হিসেবে গড়ে তোলার আহ্বান জানানো হয়।