Daily Durjatra

ঝালকাঠিতে ছেলের হাতে মা খুন ‎ ঝালকাঠিতে জুলাই শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ ঝালকাঠিতে বাফলা চ্যারিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে কোনো ধরনের অভিযোগ সহ্য করা হবে না – ইসি সানাউল্লাহ তারেক রহমানের সাথে সিলেটের যুব সংলাপ বাংলাদেশের রাজনীতিকে কী বার্তা দিল গণভোটের প্রচারণায় ঝালকাঠিতে জেলা তথ্য অফিসের ‘ভোটের রিকশা’ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝালকাঠিতে সাংবাদিকদের প্রশিক্ষণ দিল পিআইবি ‎ ঝালকাঠিতে পিআইবির ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ঝালকাঠির দুই আসনে চার প্রার্থী সরে দাঁড়ালেন ‎ ঝালকাঠি-২ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে এবি পার্টির প্রার্থিতা প্রত্যাহার

ঝালকাঠির মগড়ে যুব দলের ঝটিকা বিক্ষোভ মিছিল

দূরযাত্রা রিপোর্ট ঃ ঝালকাঠিতে যুবদলের ঝটিকা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে ঝালকাঠি বরিশাল আঞ্চলিক মহাসড়কের মগড় এলাকায় অবরোধের সমর্থনে জেলা যুবদলের উদ্যোগে এ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট আনিসুর রহমান খান ,ঝালকাঠি জেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ সেলিম হাসান খান সদস্য মোঃ নাজমুল মিরাজ সদস্য মোঃ লেলিন ,সোহেল, মুসফিক ,তাকের ।
এ বিষয়ে জেলা যুবদলের সদস্য সচিব এ্যাডভোকেট আনিসুর রহমান খান বলেন, যতদিন পর্যন্ত এই অবৈধ সরকার ক্ষমতায় আছে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চলবে। আমাদের এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ থেকে ফিরে যাব না। কেন্দ্র থেকে যে নির্দেশনা দেওয়া হবে আমরা আমাদের শেষ বিন্দু রক্ত দিয়ে হলেও আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব। আমাদের ঘরে ঘরে তল্লাশি চালাচ্ছে নেতাদের গ্রেফতার করছে। ইতিমধ্যে আমাদের যে সকল নেতাদের গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে।