Daily Durjatra

ঝালকাঠিতে ছেলের হাতে মা খুন ‎ ঝালকাঠিতে জুলাই শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ ঝালকাঠিতে বাফলা চ্যারিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে কোনো ধরনের অভিযোগ সহ্য করা হবে না – ইসি সানাউল্লাহ তারেক রহমানের সাথে সিলেটের যুব সংলাপ বাংলাদেশের রাজনীতিকে কী বার্তা দিল গণভোটের প্রচারণায় ঝালকাঠিতে জেলা তথ্য অফিসের ‘ভোটের রিকশা’ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝালকাঠিতে সাংবাদিকদের প্রশিক্ষণ দিল পিআইবি ‎ ঝালকাঠিতে পিআইবির ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ঝালকাঠির দুই আসনে চার প্রার্থী সরে দাঁড়ালেন ‎ ঝালকাঠি-২ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে এবি পার্টির প্রার্থিতা প্রত্যাহার

কাঁঠালিয়ায় গরু চোরের কান্ড

ছবি প্রতীকি।

দূরযাত্রা রিপোর্ট ঃ ঝালকাঠির কাঁঠালিয়ায় গোয়ালঘর থেকে গরু চুরির পর জবাই করে গোশত নিয়ে গেছে দুর্বৃত্তরা। শনিবার মধ্যরাতে দক্ষিন চেচঁরীর জমাদ্দার হাট এলাকায় এ ঘটনা ঘটে।চুরি হওয়া গরুটির মালিক চেচঁরী রামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জমাদ্দার হাট এলাকার শামসুল হক ফরাজির ছেলে মো. ফারুক ফরাজি। 
ফারুক ফরাজি জানান, তার গোয়ালে ছোট-বড় মিলিয়ে ৫টি গরু ছিল।  রবিবার ভোরে ঘুম থেকে ওঠে দেখেন গোয়ালঘরের দরজা খোলা এবং একটি গরু নেই। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে জানতে পারেন, বাড়ি থেকে এক কিলোমিটার দূরে মাঠের মধ্যে গরুর চামড়া ও ভুঁড়ি পড়ে আছে। সেখানে গিয়ে চামড়ার রং ও রশি দেখে গরুটি তাঁর বলে নিশ্চিত হন ফারুক ফরাজি।
স্থানীয়রা জানান, চোরচক্র রাতে কৃষকের গরু চুরির পর জবাই করে মাংস নিয়ে যায়। ধারণা করা হচ্ছে, স্থানীয় মাংস বিক্রেতাদের সঙ্গে চোরচক্রের আঁতাত রয়েছে। জীবন্ত গরু নিয়ে ধরা পড়ার ভয়ে জবাই করে বস্তা ভরে মাংস নিয়ে কসাইদের কাছে বিক্রি করেছে তারা।
কাঁঠালিয়া  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন,অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চোর শনাক্তের চেষ্টা চলছে। চেষ্টা করছি দ্রুত সময়ের মধ্যে চক্রটিকে শনাক্ত করে আইনের আওতায় আনার।