Daily Durjatra

ঝালকাঠিতে ছেলের হাতে মা খুন ‎ ঝালকাঠিতে জুলাই শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ ঝালকাঠিতে বাফলা চ্যারিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে কোনো ধরনের অভিযোগ সহ্য করা হবে না – ইসি সানাউল্লাহ তারেক রহমানের সাথে সিলেটের যুব সংলাপ বাংলাদেশের রাজনীতিকে কী বার্তা দিল গণভোটের প্রচারণায় ঝালকাঠিতে জেলা তথ্য অফিসের ‘ভোটের রিকশা’ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝালকাঠিতে সাংবাদিকদের প্রশিক্ষণ দিল পিআইবি ‎ ঝালকাঠিতে পিআইবির ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ঝালকাঠির দুই আসনে চার প্রার্থী সরে দাঁড়ালেন ‎ ঝালকাঠি-২ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে এবি পার্টির প্রার্থিতা প্রত্যাহার

নলছিটিতে পুকুর মাছ ধরাকে কেন্দ্র করে হামলায় আহত ৩

দূরযাত্রা রিপোর্টঃ ঝালকাঠি জেলার নলছিটি পৌর শহরের ৮নং গৌরি পাশা এলাকায় গত ৩০ মার্চ দুপুরে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র একই পরিবারের স্বামী স্ত্রী সন্তান সহ আহত‌ ৩।

প্রতিপক্ষের হামলায় আহত জহির মল্লিক বলেন দীর্ঘদিন ধরে পুকুর নিয়ে বিরোধ চলে আসছে । সেই পুকুরে প্রতিবেশী আব্দুল ছালাম মল্লিকের ছেলে রানা মল্লিক লোকজন নিয়ে মাছ ধরতে যায়। আমরা তাতে বাধা দিলে আমাদের উপর হামলা চালায়। হামলায় আমি সহ আমার স্ত্রী ও কলেজ পড়ুয়া মেয়ে মিসকাতুল জান্নাত ওরফে জান্নাতি গুরুতর আহত হয়।

হামলাকারীরা আমার মেয়ের গলার চেইন নিয়ে যায়। স্থানীয়রা আমাদের আহত অবস্থায় উদ্বার করে নলছিটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঝালকাঠি সদর হাসপাতালে রেফার করে‌। আমার মেয়ের মাথায় আঘাত করে তারা জামা কাপড় ছিঁড়ে ফেলেছে।

আমি নলছিটি থানায় অভিযোগ দায়ের করতে গেলে থানা পুলিশ অভিযোগ গ্রহণ করেনি। হামলাকারীরা অনেক প্রভাবশালী এবং তারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। আমি আমার পরিবারের উপর হামলার বিচার চাই।