Daily Durjatra

ঝালকাঠিতে ছেলের হাতে মা খুন ‎ ঝালকাঠিতে জুলাই শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ ঝালকাঠিতে বাফলা চ্যারিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে কোনো ধরনের অভিযোগ সহ্য করা হবে না – ইসি সানাউল্লাহ তারেক রহমানের সাথে সিলেটের যুব সংলাপ বাংলাদেশের রাজনীতিকে কী বার্তা দিল গণভোটের প্রচারণায় ঝালকাঠিতে জেলা তথ্য অফিসের ‘ভোটের রিকশা’ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝালকাঠিতে সাংবাদিকদের প্রশিক্ষণ দিল পিআইবি ‎ ঝালকাঠিতে পিআইবির ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ঝালকাঠির দুই আসনে চার প্রার্থী সরে দাঁড়ালেন ‎ ঝালকাঠি-২ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে এবি পার্টির প্রার্থিতা প্রত্যাহার

ঝালকাঠি সুগন্ধা নদী থেকে শ্রমিকের মৃতদেহ উদ্ধার

দূরযাত্রা রিপোর্টঃ ঝালকাঠি শহরের কুতুবনগর এলাকায় সুগন্ধা নদীতে ভাঙ্গন রোধে জিও ব্যাগ ফেলার সময় ৪ মে সকাল ৮ টায় এক শ্রমিক নিখোঁজ হয়। খবর পেয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিস উদ্ধার কাজ শুরু করে। তবে নিজস্ব ডুবুরি দল না থাকায় বরিশাল থেকে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল এনে উদ্ধার কার্যক্রম পরিচালিত হয়। সকাল পৌনে দশটার সময় ডুবুরি দল নিখোঁজ শ্রমিকের মৃতদেহ কুতুবনগর পেট্রোল পাম্প সংলগ্ন সুগন্ধা নদী উদ্ধার করে। নিহত ব্যক্তি ভোলা লালমোহন এলাকার ধুলিঘর গ্রামের করিম মোল্লার ছেলে মোঃ মোসলেম উদ্দিন মোল্লা।