Daily Durjatra

ঝালকাঠিতে ছেলের হাতে মা খুন ‎ ঝালকাঠিতে জুলাই শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ ঝালকাঠিতে বাফলা চ্যারিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে কোনো ধরনের অভিযোগ সহ্য করা হবে না – ইসি সানাউল্লাহ তারেক রহমানের সাথে সিলেটের যুব সংলাপ বাংলাদেশের রাজনীতিকে কী বার্তা দিল গণভোটের প্রচারণায় ঝালকাঠিতে জেলা তথ্য অফিসের ‘ভোটের রিকশা’ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝালকাঠিতে সাংবাদিকদের প্রশিক্ষণ দিল পিআইবি ‎ ঝালকাঠিতে পিআইবির ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ঝালকাঠির দুই আসনে চার প্রার্থী সরে দাঁড়ালেন ‎ ঝালকাঠি-২ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে এবি পার্টির প্রার্থিতা প্রত্যাহার

আবাসনে অসহায় পরিবারে গরুর মাংস দিলেন জেলা প্রশাসক

দূরযাত্রা রিপোর্টঃ কোরবানি একটি আশীর্বাদ এই মহৎ স্লোগানকে সামনে রেখে কাতার রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ঝালকাঠি সদর উপজেলার কুতুবনগর আশ্রয়ণ প্রকল্পের দরিদ্র ও সুবিধা বঞ্চিত ৭০ পরিবারের মাঝে শনিবার দুপুরে কোরবানির মাংস বিতরণ করেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন ঝালকাঠি সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন এবং রেড ক্রিসেন্ট সোসাইটি, ঝালকাঠি জেলা ইউনিটের প্রতিনিধিবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ উদ্যোগের মাধ্যমে ঈদুল আযহা উৎসবের আনন্দ দরিদ্র পরিবারের সঙ্গে ভাগ করে নেওয়ার পাশাপাশি সমাজে সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ এবং সামাজিক সংহতির মূল্যবোধকে আরও জোরদার করার লক্ষ্যে কাজ করা হয়েছে। জেলা প্রশাসন এ ধরনের কল্যাণমূলক কর্মকাণ্ডে সর্বদা পাশে রয়েছে এবং ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত থাকবে মর্মে জেলা প্রশাসক আশাবাদ ব্যক্ত করেন। এ ধরনের কল্যাণমূলক কর্মকাণ্ডে সর্বদা পাশে থেকে ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত থাকবে মর্মে জেলা প্রশাসক আশাবাদ ব্যক্ত করেন।