Daily Durjatra

ঝালকাঠিতে ছেলের হাতে মা খুন ‎ ঝালকাঠিতে জুলাই শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ ঝালকাঠিতে বাফলা চ্যারিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে কোনো ধরনের অভিযোগ সহ্য করা হবে না – ইসি সানাউল্লাহ তারেক রহমানের সাথে সিলেটের যুব সংলাপ বাংলাদেশের রাজনীতিকে কী বার্তা দিল গণভোটের প্রচারণায় ঝালকাঠিতে জেলা তথ্য অফিসের ‘ভোটের রিকশা’ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝালকাঠিতে সাংবাদিকদের প্রশিক্ষণ দিল পিআইবি ‎ ঝালকাঠিতে পিআইবির ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ঝালকাঠির দুই আসনে চার প্রার্থী সরে দাঁড়ালেন ‎ ঝালকাঠি-২ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে এবি পার্টির প্রার্থিতা প্রত্যাহার

বিএনপি নেতা সেলিম রেজার রাজাপুরে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

মাসুম খান, ঝালকাঠিঃ নিউইয়র্ক মহানগর দক্ষিণ, যুক্তরাষ্ট্র বিএনপির সভাপতি ঝালকাঠি -১ ( রাজাপুর – কাঠালিয়া) আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী জননেতা হাবিবুর রহমান সেলিম রেজার আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ৮ মে দুপুরে রাজাপুরের নৈকাঠী মোড়ে দলীয় কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা প্রফেসর ড. জাকারিয়া লিংকন, সাবেক ছাত্রদলের কেন্দ্রীয় নেতা গোলাম আজম
সৈকত, রাজাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোঃ নুর হোসেন সহ বিভিন্ন পর্যায়ের রাজাপুর, কাঠালিয়ার দলীয় নেতা কর্মীরা।

সেলিম রেজা উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, "আমরা দীর্ঘ ১৭বছর পর ফ্যাসিবাদ মুক্ত একটি সুন্দর পরিবেশে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান করতে পারলাম। সবাই একত্রে বসে স্বাধীন ভাবে ঈদ শুভেচ্ছা বিনিময় করলাম। একত্রে দলীয় নেতা কর্মীদের নিয়ে খাওয়া দাওয়া করলাম। দলীয় সকলকে নিয়ে ঈদের আনন্দ উপভোগ করলাম। দলকে সুসংগঠিত করতে আমরা সবাই মিলে মিশে একত্রে কাজ করবো। দলের চেয়ারম্যান যাকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দিবেন তার জন্য কাজ করবো। তিনি ৩১ দফা বাস্তবায়নের জন্য ধানের শীষ প্রতীকে সকলকে ভোট দেয়ার আহ্বান জানান। তিনি আরো বলেন, রাজাপুর,কাঠালিয়া উপজেলা কে সন্ত্রাস ও চাঁদাবাজ এবং মাদকমুক্ত সুস্থ ও শান্তিপূর্ণ উপজেলায় পরিণত করার চেষ্টা চালিয়ে যাবো ইনশাল্লাহ। বিশেষ অতিথি গোলাম আজম সৈকত বলেন, রাজাপুর,কাঠালিয়া উপজেলায় সেলিম রেজাসহ স্বচ্ছ ৫ জন নেতা আমরা একত্রে কাজ করে যাচ্ছি। আমি, সেলিম রেজা, প্রফেসর ডঃ জাকারিয়া লিংকন ও কর্ণেল মোস্তাফিজুর রহমান ও রফিক হাওলাদার মিলে একটি আদর্শ সমাজ ও সুষ্ঠ রাজনীতি চর্চার জন্য এই ৫ জন একত্রিত হয়ে কাজ করে যাচ্ছি।