Daily Durjatra

মূলধারার সাংবাদিকদের জ্বালানি দিতে পাম্প মালিকদের আহ্বান জলবায়ু সুরক্ষায় ছাত্রনেতা আসিফের উদ্যোগে ঝালকাঠিতে বৃক্ষরোপণ কর্মসূচি ‎ হাদি হত্যার ১০০ দিন: ঝালকাঠি ইনসাফ মঞ্চের বিচার দাবি ঝালকাঠিতে গণহত্যা দিবস ও মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা সভা বর্জ্যের অব্যবস্থাপনার কারণে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি : ড. জিয়াউদ্দিন হায়দার স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার ‎ সন্তানের লা*শ কোলে নিয়ে বিচার চাইলেন মা দায়িত্ব না দিয়ে ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী ছুটিতে, ৮ ঘণ্টা অন্ধকারে ঝালকাঠির গ্রাহকরা খাল আমাদের প্রাকৃতিক ড্রেনেজ ব্যবস্থা ও লাইফলাইন” – প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান ড. জিয়াউদ্দিনের নেতৃত্বে ঝালকাঠিতে শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান

রাজাপুরে বাস পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত

দূরযাত্রা রিপোর্টঃ রাজাপুর উপজেলার পাকাপোল এলাকায় হানিফ পরিবহনের একটি বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছে। ১৪ জুন দুপুর সাড়ে ১২ টার দিকে রাজাপুর-ভাণ্ডারিয়া আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, পিকআপটি ভাণ্ডারিয়া থেকে রাজাপুরের দিকে আসছিল। এ সময় বিপরীত দিক থেকে দ্রুতগামী হানিফ পরিবহনের বাসটি একটি অটোরিক্সাকে ওভার টেক করে সামনে উঠতে গেলে পিকআপটিকে ধাক্কা দিলে এ ঘটনা ঘটে। এতে রাস্তার পাশে খাদে পরে যায় পিকআপটি। ঘটনাস্থলেই নিহত হন পিকআপ চালক এবং গুরুতর আহত সহযোগীকে স্থানীয়রা উদ্ধার করে রাজাপুর উপজেলা হাসপাতালে পাঠান। তিনি সেখানেই মারা যায়। দুর্ঘটনার পর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে যানজটের সৃষ্টি হয়। নাম প্রকাশে অনিচ্ছুক ভান্ডারিয়ার এক ফল ব্যবসায়ী জানান, এই পিকআপটি সকালে আমাকে মাগুরা থেকে লিচু এনে দেয়। গাড়িটিতে চালকসহ তিন জন ছিল। একজন তার ব্যক্তিগত কাজে ভান্ডারিয়া থেকে যায়। নিহতরা হলো মাগুরার পারনান্দুয়ালী এলাকার মৃত মজিদ বিশ্বাসের ছেলে মশিউর রহমান বিশ্বাস (৬৫) এবং ফরিদপুরের কামারখালী এলাকার আজিজ বিশ্বাসের ছেলে সুয়াজ বিশ্বাস (৪৫)। এ দিকে খবর পেয়ে রাজাপুর ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। রাজাপুর থানার অফিসার ইনচার্জ মো. ইসমাইল হোসেন জানান ঘটনার পর পরই পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসছে। লাশা মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে এবং গাড়ি দুটো উদ্ধার করে থানায় নিয়ে আসা হচ্ছে।