Daily Durjatra

মূলধারার সাংবাদিকদের জ্বালানি দিতে পাম্প মালিকদের আহ্বান জলবায়ু সুরক্ষায় ছাত্রনেতা আসিফের উদ্যোগে ঝালকাঠিতে বৃক্ষরোপণ কর্মসূচি ‎ হাদি হত্যার ১০০ দিন: ঝালকাঠি ইনসাফ মঞ্চের বিচার দাবি ঝালকাঠিতে গণহত্যা দিবস ও মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা সভা বর্জ্যের অব্যবস্থাপনার কারণে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি : ড. জিয়াউদ্দিন হায়দার স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার ‎ সন্তানের লা*শ কোলে নিয়ে বিচার চাইলেন মা দায়িত্ব না দিয়ে ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী ছুটিতে, ৮ ঘণ্টা অন্ধকারে ঝালকাঠির গ্রাহকরা খাল আমাদের প্রাকৃতিক ড্রেনেজ ব্যবস্থা ও লাইফলাইন” – প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান ড. জিয়াউদ্দিনের নেতৃত্বে ঝালকাঠিতে শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান

নবীর শিক্ষা করোনা ভিক্ষা মেহনত করো সবে পান বিক্রির টাকায় মিলনের সংসার

পান বিক্রেতা মিলন তালুকদার- দূরযাত্রা।

দূরযাত্রা রিপোর্ট ঃ নবীর শিক্ষা করোনা ভিক্ষা মেহেনত করো সবে- হযরত মোহাম্মদ (সঃ) এর এই উপদেশ মনে রেখেই ভিক্ষা না করে মেহেনত করে সংসার চালাচ্ছেন মিলন। এতে যা আয় হচ্ছে তাতেই তিনি সন্তুষ্ট এবং চলছে সংসার। যা এই বাজারে চিন্তা করাই যায়না। এতা কম টাকায় কিভাবে সংসার চলছে এমন প্রশ্নে উত্তরে তিনি বলেন আল্লাহর রহমতে চলছে । আমিতো ভিক্ষা করিনা। কারো কাছে হাত পাতিনা। তাই আল্লাহ এই পরিশ্রমের বরকত হিসাবে যা দেন তাতেই চলে যাচ্ছে।
প্রতিদিন সকালে পানের বাক্স গলায় নিয়ে বাড়ি থেকে বের হন মিলন তালুকদার (৪০)। আর সারাদিন ছোটেন উপজেলার বিভিন্ন হাটে বাজারে। কারণ পান বিক্রির টাকায় চলে তার সংসার ও ছেলের পড়াশোনার খরচ । মিলন তালুকদার ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নের আখরপাড়া গ্রামের মৃত শাহজাহান তালুকদারের ছেলে। স্ত্রী ও তিন ছেলেকে নিয়ে তার সংসার। 
৬ নভেম্বর সকালে নলছিটি লঞ্চঘাট বাজারে কথা হয় মিলন তালুকদারের সাথে। তিনি বলেন, চারবছর ধরে পান বিক্রির টাকায় আমার সংসার চলে। প্রতিদিন সাড়ে ৪ শত টাকার পান ও ৭০ টাকার জর্দা , কাঁচা-শুকনো সুপারি ও চুন নিয়ে বাড়ি থেকে বের হই।আমি  জাফরানি, ঢাকা, হেনাপাতি,হাকিমপূরী ও মিষ্টি এসব জর্দা দিয়ে ৫ টাকাতেই পান বিক্রি করি। এতে আমার সামান্য লাভ থাকে। এ থেকে কোনদিন ৩০০ টাকা আবার কোনদিন ৪০০ টাকা আয় হয়।
তিনি আরও বলেন, আমার বড় ছেলেটা ঢাকা একটি ওয়ার্কশপে পেটে ভাতে কাজ করে। মেজো ছেলেটা মাদরাসায় পড়াতে চাই। কিন্তু সামান্য আয়ে তা পারছি না। আর ছোট ছেলেটা একেবারেই ছোট। আমার সামান্য আয় হলেও আমার কাছে ভালো লাগে যে আমি হালাল রোজগার করি।
শহরের ব্যবসায়ী কামরুল হাসান বলেন, নলছিটিতে সপ্তাহে রোববার ও বুধবার এই দুইদিন হাট বসে। আর হাটের দিনে মিলন ভাইকে পান বিক্রি করতে দেখি। তার পান বিক্রি করে যা আয় হয় তা দিয়ে বাজার করে বাড়ি ফিরেন।