Daily Durjatra

ঝালকাঠিতে ছেলের হাতে মা খুন ‎ ঝালকাঠিতে জুলাই শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ ঝালকাঠিতে বাফলা চ্যারিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে কোনো ধরনের অভিযোগ সহ্য করা হবে না – ইসি সানাউল্লাহ তারেক রহমানের সাথে সিলেটের যুব সংলাপ বাংলাদেশের রাজনীতিকে কী বার্তা দিল গণভোটের প্রচারণায় ঝালকাঠিতে জেলা তথ্য অফিসের ‘ভোটের রিকশা’ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝালকাঠিতে সাংবাদিকদের প্রশিক্ষণ দিল পিআইবি ‎ ঝালকাঠিতে পিআইবির ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ঝালকাঠির দুই আসনে চার প্রার্থী সরে দাঁড়ালেন ‎ ঝালকাঠি-২ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে এবি পার্টির প্রার্থিতা প্রত্যাহার

ঝালকাঠির কীর্ত্তিপাশায় সরকারী স্কুলের গাছ কেটে নেয়ার অভিযোগ

দূরযাত্রা রিপোর্টঃ ঝালকাঠির কীর্ত্তিপাশায় সরকারী স্কুলের গাছ কেটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে ১৫ জুন ২০২৫ তারিখ শংকর ধবল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদী হয়ে ঝালকাঠি সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে বিবাদী করা হয় ঝালকাঠি সদর থানার উত্তর কীর্ত্তিপাশা গ্রামের মো: শাহিন বেপারী (২৮) সহ অজ্ঞাত ৭/৮ জনকে।
অভিযোগে তিনি উল্লেখ করেন গত ১২ জুন সকাল ৮টায় বিদ্যালয় বন্ধ থাকায় বিবাদীরা বিদ্যালয়ের সরকারী গাছ গাছালিকাটতে শুরু করে এবং ৩টি রেন্ট্রি গাছ কাটিতে থাকে যাহার আনুমানিক মূল্য ১লাখ ৪৫ হাজার টাকা। দুপুর ১টার সময় স্থানীয় লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাঁধা দিলে  বিবাদীরা ভয়ভীতি ও হুমকি প্রদান করে চলে যায়। লোকজন বেশি পরিমানে জড়ো হলে বিবাদীরা চলে যায়।
ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ মো: মনিরুজ্জামান জানান, “সরকারী স্কুলের গাছ কেটে নেয়ার ব্যাপারে প্রধান শিক্ষকের একখানা লিখিত অভিযোগ পাওয়া গেছে। লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে তদন্তকারী কর্মকর্তা প্রেরণ করা হয়েছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে কীর্ত্তিপাশা ইউনিয়ন বিএনপির প্রভাবশালী কজন শীর্ষ নেতার ছবি দিয়ে তাদের বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ আনা হয়েছে। বিবাদী মো: শাহিন ব্যাপারী মুঠোফোনে সাংবাদিকদের জানান, সরকারী স্কুলের গাছ কাটার জন্য আমাকে কজন বিএনপি নেতা পঠিয়েছে। তাদের নাম জিজ্ঞেস করলে ১০ মিনিট  পর জানানোর কথা বলে মোবাইল ফোন টি (০১৭৭৪০৭২৮৩৪)  বন্ধ করে রাখেন।
এলাকাবাসী জানান, জোর পূর্বক গাছ কাটাতে চাইলে শাহিন ব্যাপারী রাজি না হওয়ায় তাকে মারধর করা হয়। তিনি ভয়ভীতির মধ্যে জীবনযাপন করছে। গাছ কাটার হুকুম দাতাদের নাম না বলার জন্য হুমকি ধমকি দিচ্ছে শাহিন ব্যাপারীকে। প্রধান শিক্ষক শংকর হাওলাদার মুঠোফোনে জানান, “আমাদের স্কুলের গাছ কেটে নেয়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাঁধা দিলে বিবাদীরা হুমকি ধমকি দিয়ে চলে যায়।