Daily Durjatra

ঝালকাঠিতে ছেলের হাতে মা খুন ‎ ঝালকাঠিতে জুলাই শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ ঝালকাঠিতে বাফলা চ্যারিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে কোনো ধরনের অভিযোগ সহ্য করা হবে না – ইসি সানাউল্লাহ তারেক রহমানের সাথে সিলেটের যুব সংলাপ বাংলাদেশের রাজনীতিকে কী বার্তা দিল গণভোটের প্রচারণায় ঝালকাঠিতে জেলা তথ্য অফিসের ‘ভোটের রিকশা’ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝালকাঠিতে সাংবাদিকদের প্রশিক্ষণ দিল পিআইবি ‎ ঝালকাঠিতে পিআইবির ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ঝালকাঠির দুই আসনে চার প্রার্থী সরে দাঁড়ালেন ‎ ঝালকাঠি-২ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে এবি পার্টির প্রার্থিতা প্রত্যাহার

ষড়যন্ত্রমূলক দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

দূরযাত্রা রিপোর্টঃ সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলক ভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্ঠার প্রতিবাদে ঝালকাঠি বিক্ষোভ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। শহরের আমতলা সড়কে দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষীন করে প্রেসক্লাবের সামনে এসে মিলিত হয়। সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আকবর আহম্মেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আজাদুর রহমান, সিনিয়র যুগ্ম-আহবায়ক মো. হেদায়েতুল ইসলাম সোহেল, সদস্য সচিব এ্যাডভোকেট মুশফিকুর রহমান বাবু। বক্তারা বলেন,আওয়ামীলীগ সরকার পতন করতে বিএনপির প্রতিটি নেতা-কর্মী বিগত দিনে রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করেছে। মামলা-হামলা, গুম-খুনের শিকার হয়েছে। অথচ ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকার পতনের পরে বিএনপির বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে একটি মহল। আমরা এ ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গা জবাব দিব রাজপথে থেকে।