Daily Durjatra

মূলধারার সাংবাদিকদের জ্বালানি দিতে পাম্প মালিকদের আহ্বান জলবায়ু সুরক্ষায় ছাত্রনেতা আসিফের উদ্যোগে ঝালকাঠিতে বৃক্ষরোপণ কর্মসূচি ‎ হাদি হত্যার ১০০ দিন: ঝালকাঠি ইনসাফ মঞ্চের বিচার দাবি ঝালকাঠিতে গণহত্যা দিবস ও মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা সভা বর্জ্যের অব্যবস্থাপনার কারণে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি : ড. জিয়াউদ্দিন হায়দার স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার ‎ সন্তানের লা*শ কোলে নিয়ে বিচার চাইলেন মা দায়িত্ব না দিয়ে ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী ছুটিতে, ৮ ঘণ্টা অন্ধকারে ঝালকাঠির গ্রাহকরা খাল আমাদের প্রাকৃতিক ড্রেনেজ ব্যবস্থা ও লাইফলাইন” – প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান ড. জিয়াউদ্দিনের নেতৃত্বে ঝালকাঠিতে শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান

রাজাপুরে বড়ইয়া মাধ্যমিক বিদ্যালয়ে নবগঠিত পরিচালনা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ‎

স্টাফ রিপোটারঃ ঝালকাঠির রাজাপুর উপজেলার বড়ইয়া মাধ্যমিক বিদ্যালয় ও বড়ইয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত পরিচালনা পরিষদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ জুলাই দুপুরে বিদ্যালয় দুটির হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
‎অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি ও বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহিদুল ইসলাম।
‎সভায় সভাপতিত্ব করেন বড়ইয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্বাচিত পরিচালনা পরিষদের সভাপতি ফারহানা জাহান। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বড়ইয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বাহাউদ্দিন এবং বড়ইয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাসির উদ্দিন।
‎‎এতে বক্তব্য রাখেন প্রধান অতিথি অ্যাড. তালুকদার আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি মো. জাহিদুল ইসলাম, নবগঠিত পরিচালনা কমিটির সভাপতি ফারহানা জাহান, রাজাপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুম বিল্লাহ পারভেজ, বিদ্যালয় দুটির প্রধান শিক্ষকগণসহ শিক্ষার্থী প্রতিনিধিরা।
‎‎বক্তারা বিদ্যালয় দুটির সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং অবকাঠামোগত অগ্রগতিসহ বিভিন্ন দিক নিয়ে গুরুত্বারোপ করেন। একইসঙ্গে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় বিদ্যালয় দুটির শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
‎‎সভায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।