Daily Durjatra

ঝালকাঠিতে ছেলের হাতে মা খুন ‎ ঝালকাঠিতে জুলাই শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ ঝালকাঠিতে বাফলা চ্যারিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে কোনো ধরনের অভিযোগ সহ্য করা হবে না – ইসি সানাউল্লাহ তারেক রহমানের সাথে সিলেটের যুব সংলাপ বাংলাদেশের রাজনীতিকে কী বার্তা দিল গণভোটের প্রচারণায় ঝালকাঠিতে জেলা তথ্য অফিসের ‘ভোটের রিকশা’ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝালকাঠিতে সাংবাদিকদের প্রশিক্ষণ দিল পিআইবি ‎ ঝালকাঠিতে পিআইবির ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ঝালকাঠির দুই আসনে চার প্রার্থী সরে দাঁড়ালেন ‎ ঝালকাঠি-২ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে এবি পার্টির প্রার্থিতা প্রত্যাহার

ঝালকাঠিতে ইটালী প্রবাসীর স্ত্রী মরিয়মের বিরুদ্ধে প্রতারনার অভিযোগ

দূরযাত্রা রিপোর্ট : ঝালকাঠিতে প্রবাসীর স্ত্রী মরিয়মের বিরুদ্ধে চাঞ্চল্যকর প্রতারনার অভিযোগকরেন তার ভাসুর কাজী জাহাঙ্গীর। মরিয়ম জেলার সদর উপজেলার ১০ নতুল্লাহবাদ ইউনিয়নের চাচৈরগ্রামের প্রবাসী ইলিয়াস কাজীর স্ত্রী।
জাহাঙ্গীর কাজী জানান, ২৩ সালে ইটালী পাঠানোর কথা বলে ১২লক্ষ টাকা নিয়েছেন ঐ নারী। ৬ মাসের ভিতর বিদেশে পাঠিয়ে দিবেন। তখন আরও ৪ লক্ষ টাকা দিতে হবে। তবে ১ বছর পেরিয়ে গেলেও ইটালীর কোন খবর পাওয়া যায়নি। টাকা ফেরত তো দুরের কথা টাকা নেওয়ার কথা অস্বীকার করেন।এ ঘটনা নিয়ে
কবার শালিস বৈঠক বসেন উভয় পক্ষ। কাজী জাহাঙ্গীর অত্র এলাকার মৃত সোবাহান কাজির ছেলে। ঔষধ ব্যবসায়ী আলামিনসহ একাধিক স্থানীয়রা জানান, মরিয়ম চাকলার বাজারের জেলা পরিষদের বরাদ্ধকৃত দোকান মালিক কাজী জাহাঙ্গীর ও শাহআলমের নাম দিয়ে স্কান করে নিজ স্বমীর নাম বসিয়ে জালিয়াতি করে মালিকানা দাবি করেন। জেলা পরিষদের নথিতে জালিয়াতির বিষয়টি ধরা পড়ে। জেলা পরিষদ কারন দর্শানোর নোটিশ মরিয়ম বরাবর প্রেরন করেছে। মরিয়ম বাংলাদেশের বিভিন্ন এলাকার লোকজন ঝালকাঠির চাচৈর গ্রামের নাগরিক বানিয়ে বিদেশে লোক পাঠানোর চেষ্টার বিষয়টি এলাকাবাসীর নজরে এসেছে। আরও জানাযায় মরিয়ম নিজ বোনকে কন্যা, অপর এক ব্যক্তিকে ছেলে বানিয়ে জন্মনিবন্ধন তৈরি করেছেন। এ ধরনের এন্তার অভিযোগ রয়েছে।
এ ব্যপারে মোকাম ঝালকাঠি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে কাজী জাহাঙ্গীর বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় মরিয়মকে ১ নাম্বার আসামি করা হয়েছে। অপর আরও ৩ জনকে সহযোগী হিসেবে আসামী করা হয়। অপর আসামীর হলো একই এলাকার রিপন কাজী, বারেক হাওলাদার, ও মো সবুজ হাওলাদার। এ বিষয়ে মরিয়ম আক্তারের মুঠোফোনে কবার চেষ্টা করলে সহযোগী আসামী সবুজ হাওলদার রিসিভ করে সাংবাদিক পরিচয় জেনেই লাইন কেটে দেন।