Daily Durjatra

গুপ্ত সংগঠনের লোকজন এখন দেশের জন্য নতুন জালেম হয়ে উঠেছে: তারেক রহমান ঝালকাঠিতে ছেলের হাতে মা খুন ‎ ঝালকাঠিতে জুলাই শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ ঝালকাঠিতে বাফলা চ্যারিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে কোনো ধরনের অভিযোগ সহ্য করা হবে না – ইসি সানাউল্লাহ তারেক রহমানের সাথে সিলেটের যুব সংলাপ বাংলাদেশের রাজনীতিকে কী বার্তা দিল গণভোটের প্রচারণায় ঝালকাঠিতে জেলা তথ্য অফিসের ‘ভোটের রিকশা’ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝালকাঠিতে সাংবাদিকদের প্রশিক্ষণ দিল পিআইবি ‎ ঝালকাঠিতে পিআইবির ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ঝালকাঠির দুই আসনে চার প্রার্থী সরে দাঁড়ালেন ‎

রাজাপুর টি এন্ড টি সড়কের বেহাল দশা

রাজাপুরের টিএন্ডটি সড়কের বেহাল দশা -দূরযাত্রা।

রাজাপুর (ঝালকাঠি) সংবাদদাতা ঃ রাজাপুর সদরের আবাসিক এলাকার দক্ষিণ প্রান্তের ঢালাই উঠে যাওয়া টিএন্ডটি সংযোগ সড়ক ও ব্রীজটি ভাঙ্গা থাকায় চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। রিক্সা ও ইজিবাইক এ সড়ক হয়ে ব্রীজ পার হতে চায়না। তাই দূর্ভোগ বেড়েই চলছে।
ব্রীজটি পার হয়ে রাজাপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ও রাজাপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শতশত কোমলমতি শিক্ষার্থীরা প্রতিদিন যাতায়াত করে। এ বিষয়ে ওই এলাকার বাসিন্দা মোঃ এনামুল হক, মোঃ মতিউর রহমান মামুন ও আরিফুর রহমান রনিসহ একাধিক এলাকাবাসি অভিযোগ করে বলেন, প্রাায় বিশ বছর আগে লোহার এ্যাংগেলের উপরে ঢালাই দিয়ে ব্রীজটি নির্মান করা হয়। প্রায় ৬/৭ বছর আগে থেকে ওই স্থানে এ ভঙ্গুর অবস্থার সৃষ্টি হয়েছে। বর্তমানে ব্রীজটি ভেঙ্গে নাজুক হয়ে গেছে। ব্রীজের সংযোগ সড়কে খানাখন্দ হওয়ায় রিক্সা, ইজিবাইক ও অন্যান্য কোন যানবাহন ওই সড়কে ঢুকতে চাচ্ছেনা। ফলে স্থানীয় বাসিন্দাদের বোঝা নিয়ে পড়েন চরম বিপাকে। এলাকার বহু স্থানে উন্নয়ন হচ্ছে কিন্তু উপজেলা সদরের ব্যস্ততম টি এন্ড টি সড়কের এ সমস্যা সংস্কারের কোন উদযোগ নেই। তাই ব্রীজটি নির্মানসহ সড়কটি সংস্কারের দাবি এলাকাবাসির। এ বিষয়ে উপজেলা এলজিইডি কর্মকর্তা অভিজিৎ মজুমদার বলেন, লোহার কাঠমোর উপরে নির্মিত ব্রীজ গুলি অস্থায়ী। উপজেলায় ওই ধরনের যতগুলো ব্রীজ আছে সবগুলো অর্থ বরাদ্দ সাপেক্ষে পর্যায় ক্রমে স্থায়ী ব্রীজ নির্মাণ করা হবে।