Daily Durjatra

ঝালকাঠিতে ছেলের হাতে মা খুন ‎ ঝালকাঠিতে জুলাই শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ ঝালকাঠিতে বাফলা চ্যারিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে কোনো ধরনের অভিযোগ সহ্য করা হবে না – ইসি সানাউল্লাহ তারেক রহমানের সাথে সিলেটের যুব সংলাপ বাংলাদেশের রাজনীতিকে কী বার্তা দিল গণভোটের প্রচারণায় ঝালকাঠিতে জেলা তথ্য অফিসের ‘ভোটের রিকশা’ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝালকাঠিতে সাংবাদিকদের প্রশিক্ষণ দিল পিআইবি ‎ ঝালকাঠিতে পিআইবির ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ঝালকাঠির দুই আসনে চার প্রার্থী সরে দাঁড়ালেন ‎ ঝালকাঠি-২ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে এবি পার্টির প্রার্থিতা প্রত্যাহার

ঝালকাঠিতে শিবিরের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংর্বধনা

দূরযাত্রা রিপোর্টঃ ঝালকাঠিতে এসএসসি, দাখিল ও সমমানের পরিক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংর্বধনা দিয়েছে ইসলামী ছাত্র শিবির জেলা শাখা। শনিবার সকালে ঝালকাঠি সরকারি কলেজের অডিটরিয়ামে এ সংর্বধনা প্রদান করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির স্পোর্টস সম্পাদক হারুনুর রশিদ রাফি। ইসলামী ছাত্রশিবির ঝালকাঠি জেলা শাখার সভাপতি এনামুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বরিশাল বিশ্বিবিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি আমিনুল ইসলাম, সাবেক সভাপতি মুয়াজ মুহাম্মদ, ঝালকাঠি জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি এনামুল হক।
বক্তারা বলেন, ‘ তরুন এবং মেধাবীদের দেশ গঠনের কাজে লাগাতে হবে। সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ, দক্ষ ও দেশ প্রেমিক নাগরিক তৈরি করতে হবে।’ ঝালকাঠির ২৩০ জন কৃতি শিক্ষার্থীকে সংর্বধনা প্রদান করা হয়। এ সময় তাদের হাতে ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।