Daily Durjatra

ঝালকাঠিতে ছেলের হাতে মা খুন ‎ ঝালকাঠিতে জুলাই শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ ঝালকাঠিতে বাফলা চ্যারিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে কোনো ধরনের অভিযোগ সহ্য করা হবে না – ইসি সানাউল্লাহ তারেক রহমানের সাথে সিলেটের যুব সংলাপ বাংলাদেশের রাজনীতিকে কী বার্তা দিল গণভোটের প্রচারণায় ঝালকাঠিতে জেলা তথ্য অফিসের ‘ভোটের রিকশা’ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝালকাঠিতে সাংবাদিকদের প্রশিক্ষণ দিল পিআইবি ‎ ঝালকাঠিতে পিআইবির ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ঝালকাঠির দুই আসনে চার প্রার্থী সরে দাঁড়ালেন ‎ ঝালকাঠি-২ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে এবি পার্টির প্রার্থিতা প্রত্যাহার

ঝালকাঠিতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের র‌্যালি ও আলোচনা সভা

‎দূরযাত্রা রিপোর্টঃ ঝালকাঠিতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে সরাসরি সিভিল সার্জনের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
২৫ আগস্ট সকালে অনুষ্ঠিত এই র‌্যালির নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অন্তরা হালদার। এরপর অনুষ্ঠিত আলোচনা সভায় এবারের প্রতিপাদ্য বিষয় মাতৃদুগ্ধকে অগ্রাধিকার দিন, টেকসই সহায়ক ব্যবস্থা গড়ে তুলুন। র‌্যালি পরবর্তী আলোচনা সভায় ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. রিফাত আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব, উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) অন্তরা হালদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এসএম বায়েজিদ ইবনে আকবর, পরিকল্পনার উপপরিচালক তাপস কুমার শীল বলেন, সদর হাসপাতালের সিনিয়র মেডিসিন কনসালটেন্ট ডা. আবুয়াল হাসান।
বক্তারা বলেন, মায়ের দুধই হচ্ছে শিশুর প্রথম টিকা। শিশুর সুস্থ বিকাশের জন্য মায়ের দুধের বিকল্প নেই। মাতৃদুগ্ধ শুধু শিশুর শারীরিক বৃদ্ধিই নয়, মানসিক উন্নয়ন ও রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়। ছয় মাস পর্যন্ত শিশুকে শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানো উচিত, এতে শিশু অপুষ্টি ও নানা রোগ থেকে সুরক্ষিত থাকে। পাশাপাশি শিশু ও মায়ের স্বাস্থ্যের উন্নয়নে পরিবার ও সমাজকে আরও সচেতন হতে হবে এবং কর্মজীবী মায়েদের জন্য স্তন্যদান সহায়ক পরিবেশ নিশ্চিত করা জরুরি। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভায় স্বাস্থ্যকর্মীসহ সংশ্লিষ্ট দপ্তরের আরো অনেকে অংশগ্রহণ করেন।