Daily Durjatra

গুপ্ত সংগঠনের লোকজন এখন দেশের জন্য নতুন জালেম হয়ে উঠেছে: তারেক রহমান ঝালকাঠিতে ছেলের হাতে মা খুন ‎ ঝালকাঠিতে জুলাই শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ ঝালকাঠিতে বাফলা চ্যারিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে কোনো ধরনের অভিযোগ সহ্য করা হবে না – ইসি সানাউল্লাহ তারেক রহমানের সাথে সিলেটের যুব সংলাপ বাংলাদেশের রাজনীতিকে কী বার্তা দিল গণভোটের প্রচারণায় ঝালকাঠিতে জেলা তথ্য অফিসের ‘ভোটের রিকশা’ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝালকাঠিতে সাংবাদিকদের প্রশিক্ষণ দিল পিআইবি ‎ ঝালকাঠিতে পিআইবির ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ঝালকাঠির দুই আসনে চার প্রার্থী সরে দাঁড়ালেন ‎

নলছিটির খয়রাবাদ নদীতে সেতু নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন

নলছিটির খয়রাবাদ নদীতে সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সুধি সমাবেশে বক্তব্য রাখছেন এমপি আমরি হোসেন আমু -দূরযাত্রা।

দূরযাত্রা রিপোর্ট ঃ ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের খয়রাবাদ নদীতে ১২৩ কোটি টাকা ব্যয়ে সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বুধবার সকাল ১১টায় প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ফলক উন্মোচনের মাধ্যমে নির্মাণ কাজের উদ্বোধন করেন।
৭৩০ মিটার দৈঘ্যের এ সেতুটি নির্মান কাজ বাস্তবায়ন করবে এলজিইডি। এটি নির্মাণ হলে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার সঙ্গে দপদপিয়া ইউনিয়নের মানুষের দীর্ঘ দিনের যাতায়াতের কষ্ট লাঘব হবে। ১২৩ কোটি টাকায় দুটি ঠিকাদারী প্রতিষ্ঠান এমএম বিল্ডার্স এবং পোদ্দার এন্টারপ্রাইজ সেতুটি নির্মাণ করবে। এ উপলক্ষে নদীর তীরে এক সুধি সমাবেশ ও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। দপদপিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান ছোহরাব হোসেন বাবুল মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম ও নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান সিদ্দিকুর রহমান। এতে স্থানীয় সূধিজন ও আওয়ামীলীগ, অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।