দূরযাত্রা রিপোর্টঃ ঝালকাঠির নলছিটিতে জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠন পৌর স্বেচ্ছাসেবকদল ও পৌর শ্রমিকদলের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ৫ সেপ্টেম্বর বিকেলে নলছিটি চায়না মাঠে অনুষ্ঠিত খেলায় ২-০ গোলে পৌর স্বেচ্ছাসেবকদল কে পৌর শ্রমিকদল পরাজিত করে। খেলা শেষে বিজয়ীদল ও পরাজিত দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার হিসেবে গাছের চারা বিতরণ করা হয়। এসময় দলীয় নেতাকর্মীসহ উৎসুক দর্শকরা উপস্থিত ছিলেন।




