Daily Durjatra

ঝালকাঠিতে ছেলের হাতে মা খুন ‎ ঝালকাঠিতে জুলাই শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ ঝালকাঠিতে বাফলা চ্যারিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে কোনো ধরনের অভিযোগ সহ্য করা হবে না – ইসি সানাউল্লাহ তারেক রহমানের সাথে সিলেটের যুব সংলাপ বাংলাদেশের রাজনীতিকে কী বার্তা দিল গণভোটের প্রচারণায় ঝালকাঠিতে জেলা তথ্য অফিসের ‘ভোটের রিকশা’ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝালকাঠিতে সাংবাদিকদের প্রশিক্ষণ দিল পিআইবি ‎ ঝালকাঠিতে পিআইবির ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ঝালকাঠির দুই আসনে চার প্রার্থী সরে দাঁড়ালেন ‎ ঝালকাঠি-২ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে এবি পার্টির প্রার্থিতা প্রত্যাহার

কুয়াকাটা সৈকতে কাঠের তৈরী ২০০ বছরের প্রাচীন জাহাজ

২০০ বছরের প্রাচীন জাহাজের ভগ্নাংশের সাথে দৈনিক দূরযাত্রা সম্পাদক মো. জিয়াউল হাসান পলাশ- ছবি দূরযাত্রা।

দূরযাত্রা রিপোর্ট ঃ এই সেই কাঠের তৈরী ২০০ বছরের প্রাচীন জাহাজ।কুয়াকাটা সৈকতে জোয়ারের ঝাপটায় বালুর নিচ থেকে বেরিয়ে আসা প্রাচীণ আমলের পাল তোলা জাহাজটিকে স্থানীয়রা এ নামেই চেনেন। প্রত্নতত্ত্ব অধিদপ্তর
ঐতিহাসিক নিদর্শনটিিএখানে আসা পর্যটকদের দেখার জন্য সংরক্ষণ করেছে। বাংলাদেশে ইতোপুর্বে এই ধরনের জাহাজ এখন পর্যন্ত দেখা যায়নি। জাহাজটি জারুল কাঠের তৈরি। কাঠের পুরত্ব সাড়ে ছয় সেন্টিমিটার। কাঠ, লোহা ও তামার পাত দিয়ে তৈরি এ জাহাজটি পর্যটকদের জন্য দারুণ আকর্ষনীয়। জাহাজটি ছিল ৭২ ফুট লম্বা ২৪ ফুট প্রস্থ এবং ১০ দশমিক ৬ ফুট উচু । প্রাচীন এ নিদর্শণটি কুয়াকাটার সৌন্দর্যের আরেক দর্শনীয় দিগন্তের সূচনা করেছে। গত ৪ নভেম্বর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভ্রমন করার সময় দৈনিক দূরযাত্রা সম্পাদক মো. জিয়াউল হাসান পলাশ জাহাজের এই ভগ্নাংশের সাথে দাড়িয়ে ক্যামরাবন্দি হন।