Daily Durjatra

মূলধারার সাংবাদিকদের জ্বালানি দিতে পাম্প মালিকদের আহ্বান জলবায়ু সুরক্ষায় ছাত্রনেতা আসিফের উদ্যোগে ঝালকাঠিতে বৃক্ষরোপণ কর্মসূচি ‎ হাদি হত্যার ১০০ দিন: ঝালকাঠি ইনসাফ মঞ্চের বিচার দাবি ঝালকাঠিতে গণহত্যা দিবস ও মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা সভা বর্জ্যের অব্যবস্থাপনার কারণে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি : ড. জিয়াউদ্দিন হায়দার স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার ‎ সন্তানের লা*শ কোলে নিয়ে বিচার চাইলেন মা দায়িত্ব না দিয়ে ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী ছুটিতে, ৮ ঘণ্টা অন্ধকারে ঝালকাঠির গ্রাহকরা খাল আমাদের প্রাকৃতিক ড্রেনেজ ব্যবস্থা ও লাইফলাইন” – প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান ড. জিয়াউদ্দিনের নেতৃত্বে ঝালকাঠিতে শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান

ঝালকাঠিতে ছাত্র প্রতিনিধিদের সহায়তায় পুলিশের ট্রাফিক সপ্তাহে অভিযান শুরু

দূরযাত্রা রিপোর্টঃ- ঝালকাঠিতে ট্রাফিক সপ্তাহ উপলক্ষে যানবাহনে চলছে অভিযান। রবিবার বিকেলে শহরে পৌর মিনিপার্ক এলাকায় মোটরসাইকেলে হেলমেট কাগজপত্র না থাকায় ৩ টি মোটরসাইকেল আটক করে ঝালকাঠি ট্রাফিক পুলিশ ও ছাত্র প্রতিনিধি ও গন প্রতিনিধির নেতৃবৃন্দ। এসময় একটি মোটরসাইকেল চালকের হেলমেট না থাকায় ১টি মামলা দেওয়া হয় । অভিযানে নেতৃত্বদেন ঝালকাঠি ট্রাফিক বিভাগের টিআই আ্যডমিন ওমর ফারুক ও ছাত্র প্রতিনিধি মোঃ রাইয়ান বিন কামাল,মোঃ মিরাজ খান রনি , গন প্রতিনিধি মোঃ জুবায়ের । এবিষয়ে ছাত্র প্রতিনিধি রাইয়ান বিন কামাল বলেন ট্রাফিক সপ্তাহ উপলক্ষে  আমরা ঝালকাঠি শহরে মোটরসাইকেল বেপরোয়া গতি, কাগজ পত্র ও হেলমেট নেই তাদের আইনের আওতায় আনার জন্য ট্রাফিক পুলিশ কে সহযোগিতা করছি। এবিষয়ে টিআই আ্যডমিন ওমর ফারুক বলেন, ট্রাফিক সপ্তাহ চলছে সড়কে শৃঙ্খলা ফিরে আনার জন্য। শহরের মিনি পার্ক এলাকায় হেলমেট কাগজপত্র না থাকায় তিনটি মোটরসাইকেল আটক করি এবং হেলমেট না থাকায় একটি মামলা করা হয়। তিনি আরো বলেন, ঝালকাঠি জেলা পুলিশ সুপারের নির্দেশে শহরের শৃঙ্খলা রক্ষায় আমাদের অভিযান চলছে। কাগজপত্র, হেলমেট না থাকায় ও  বেপরোয়া গতির মোটরসাইকেল গতিরোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।