Daily Durjatra

গুপ্ত সংগঠনের লোকজন এখন দেশের জন্য নতুন জালেম হয়ে উঠেছে: তারেক রহমান ঝালকাঠিতে ছেলের হাতে মা খুন ‎ ঝালকাঠিতে জুলাই শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ ঝালকাঠিতে বাফলা চ্যারিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে কোনো ধরনের অভিযোগ সহ্য করা হবে না – ইসি সানাউল্লাহ তারেক রহমানের সাথে সিলেটের যুব সংলাপ বাংলাদেশের রাজনীতিকে কী বার্তা দিল গণভোটের প্রচারণায় ঝালকাঠিতে জেলা তথ্য অফিসের ‘ভোটের রিকশা’ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝালকাঠিতে সাংবাদিকদের প্রশিক্ষণ দিল পিআইবি ‎ ঝালকাঠিতে পিআইবির ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ঝালকাঠির দুই আসনে চার প্রার্থী সরে দাঁড়ালেন ‎

ঝালকাঠিতে কেন্দ্রীয় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে জেলা নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দূরযাত্রা রিপোর্টঃ ঝালকাঠি জেলা বিএনপির দলীয় কার্যালয়ে রবিবার ৩ নভেম্বর সকালে জেলা ছাত্রদলের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের সাথে ঝালকাঠি জেলা, উপজেলা ও কলেজ ছাত্রদল নেতৃবৃন্দের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সভাপতি  আরিফুর রহমান খান । কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন  মোঃ মশিউর রহমান, সহ-সভাপতি; মোঃ হায়াত মাহমুদ জুয়েল, যুগ্ম-সাধারণ সম্পাদক; সোহেল সরকার, যুগ্ম-সাধারণ সম্পাদক এবং সোহেল হোসেন রিপন, যুগ্ম-সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রদল।

সভায় কেন্দ্রীয় নেতারা ছাত্রদলের বর্তমান পরিস্থিতি, ভবিষ্যৎ পরিকল্পনা ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করেন। এছাড়া, দলীয় ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের রাষ্ট্র মেরামতে বিএনপির ৩১ দফা রূপরেখা জেলার শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র- ছাত্রীদের নিকট পৌঁছে দেওয়ার জন্য আহ্বান জানান। এ উদ্দেশ্যে ৩ নভেম্বর কাঠালিয়া এবং পরদিন রাজাপুর উপজেলায় প্রচারণা কার্যক্রম পরিচালনার পরিকল্পনার কথাও তারা জানান। সভায় দলের আসন্ন কার্যক্রম সফল ভাবে বাস্তবায়নের জন্য সাংগঠনিক একতা, সহযোগিতা এবং দলের আদর্শের প্রতি অটল থাকার ওপর গুরুত্বারোপ করা হয়।