Daily Durjatra

মূলধারার সাংবাদিকদের জ্বালানি দিতে পাম্প মালিকদের আহ্বান জলবায়ু সুরক্ষায় ছাত্রনেতা আসিফের উদ্যোগে ঝালকাঠিতে বৃক্ষরোপণ কর্মসূচি ‎ হাদি হত্যার ১০০ দিন: ঝালকাঠি ইনসাফ মঞ্চের বিচার দাবি ঝালকাঠিতে গণহত্যা দিবস ও মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা সভা বর্জ্যের অব্যবস্থাপনার কারণে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি : ড. জিয়াউদ্দিন হায়দার স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার ‎ সন্তানের লা*শ কোলে নিয়ে বিচার চাইলেন মা দায়িত্ব না দিয়ে ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী ছুটিতে, ৮ ঘণ্টা অন্ধকারে ঝালকাঠির গ্রাহকরা খাল আমাদের প্রাকৃতিক ড্রেনেজ ব্যবস্থা ও লাইফলাইন” – প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান ড. জিয়াউদ্দিনের নেতৃত্বে ঝালকাঠিতে শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান

সংশপ্তক ও সমকাল সুহৃদের  উদ্যোগে ঝালকাঠি শিশু পার্ক আবর্জনা মুক্ত

দূরযাত্রা রিপোর্টঃ দিন বদলের লড়াই অবিরাম এই চেতনাকে ধারণ করে স্বেচ্ছাসেবি  সামাজিক সাংস্কৃতিক সংগঠন সংশপ্তক ও ঝালকাঠি সমকাল সুহৃদের যৌথ উদ্যোগে গতকাল শুক্রবার বিকেলে ঝালকাঠি শিশু পার্ক পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়।

সংশপ্তকের সভাপতি ও সমকাল সুহৃদের আহ্বায়ক সোনিয়া আক্তারের নেতৃত্বে উপদেষ্টা কবি সাহিত্যিক মু আল আমীন বাকলাই এর উপস্থিতিতে সদস্য রাজিব মন্ডল, রাকিবুল ইসলাম রায়হান, রাতিফুল ইসলাম রুয়াত, চাঁদনী আক্তার আরজু, তাবাসসুম রিয়া মনি, জুবাইদা মিম, আসমানী আক্তার সহ বিশ জন সদস্য এই পরিচ্ছন্ন অভিযানে অংশগ্রহণ করে। উল্লেখ্য শিশু পার্কটিতে এক সময় শিশুদের জন্য যে সমস্ত চড়ার রাইড ছিল তা এখন ভঙ্গুর অবস্থায় পড়ে আছে।
পার্কটির পাশেই আব্দুল ওহাব গাজী শিশু বিদ্যালয়, প্রতিবন্ধী বিদ্যালয়। এই বিদ্যালয়ের শিশুরা এখানে অবসর সময়ে বিনোদনের জন্য আসে, অভিভাবকরাও শিশুদের নিয়ে এখানে সময় কাটান। তাদের বিভিন্ন খাদ্যদ্রব্য ও প্যাকেট পলিথিন, বোতল, কাগজপত্র এখানে ফেলে যায়। ফেরিওয়ালারা তাদের দ্রব্যাদির অবশিষ্ট অংশ এখানে ফেলেন। এছাড়াও গরু গরুর মলমূত্র এই পার্কটিকে নোংরা করে নিয়মিত। অবিলম্বে পার্কটিতে শিশুদের চড়ার রাইড গুলি ঠিক করা এবং গেটের মাধ্যমে গরু চড়ানো বন্ধ করার দাবি শিশুদের ও সামাজিক সংস্কৃতিক  সংগঠন সমূহের।