Daily Durjatra

মূলধারার সাংবাদিকদের জ্বালানি দিতে পাম্প মালিকদের আহ্বান জলবায়ু সুরক্ষায় ছাত্রনেতা আসিফের উদ্যোগে ঝালকাঠিতে বৃক্ষরোপণ কর্মসূচি ‎ হাদি হত্যার ১০০ দিন: ঝালকাঠি ইনসাফ মঞ্চের বিচার দাবি ঝালকাঠিতে গণহত্যা দিবস ও মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা সভা বর্জ্যের অব্যবস্থাপনার কারণে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি : ড. জিয়াউদ্দিন হায়দার স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার ‎ সন্তানের লা*শ কোলে নিয়ে বিচার চাইলেন মা দায়িত্ব না দিয়ে ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী ছুটিতে, ৮ ঘণ্টা অন্ধকারে ঝালকাঠির গ্রাহকরা খাল আমাদের প্রাকৃতিক ড্রেনেজ ব্যবস্থা ও লাইফলাইন” – প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান ড. জিয়াউদ্দিনের নেতৃত্বে ঝালকাঠিতে শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান

রাজাপুরে হতদরিদ্র মানুষদের খাদ্য বান্ধব কর্মসূচির চাল বিতরণ

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুর উপজেলায় হতদরিদ্র মানুষের মাঝে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ করা হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার ৬টি ইউনিয়নের বিভিন্ন স্থানে ১৫ টাকা কেজি দরে এ চাল বিতরণ করা হয়। উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ
কার্যালয়ের আওতায় ডিলার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এই কার্যক্রম শুরু হয়। গত ১৮ আগস্ট উপজেলা পরিষদ সভাকক্ষে উন্মুক্ত লটারির মাধ্যমে ডিলার নিয়োগ দেওয়া হয়। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের উপস্থিতিতে স্বচ্ছ ও নিয়মতান্ত্রিকভাবে নিয়োগ সম্পন্ন হয় বলে জানান সংশ্লিষ্টরা।
তবে সম্প্রতি কিছু মহল সামাজিক যোগাযোগমাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচি নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দিচ্ছে বলে অভিযোগ করেছেন সাতুরিয়া ইউনিয়নের ডিলার মো. নাসির উদ্দীন। তিনি বলেন, “পুরুষ ও নারীদের জন্য আলাদা লাইনে সপ্তাহে প্রতি সোমবার ও বুধবার নিয়মিতভাবে চাল বিতরণ করা হয়। কিন্তু মামুন হোসেন আকন নামে এক ব্যক্তি ডিলার নিয়োগে ব্যর্থ হওয়া য় তাকে অর্ধেক শেয়ার লিখিত ভাবে দিতে বলে সেটা আমি রাজি না হওয়াতে আমাকে হয়রানি ও হুমকি দিচ্ছে।  এ প্রসঙ্গে চাল নিতে আসা আলকাজ, অশোক হালদার, কাজী নজরুল ইসলাম, মো. বাবলু, আলেয়া বেগম ও মনিরা আক্তারসহ অনেকে জানান, ডিলার নাসির উদ্দীন নিয়ম মেনে চাল বিতরণ করছেন। তবে ভিড় বেশি হওয়ায় দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়।
অন্যদিকে অভিযুক্ত মামুন হোসেন আকন দাবি করেন, যাচাই-বাছাই পর্বে তার নাম থাকলেও লটারিতে সুযোগ পাননি। তার অভিযোগ, সেখানে চাল সঠিকভাবে বিতরণ করা হয় না। রাজাপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা শাহনাজ পারভীন জানান, “উপজেলার সব ইউনিয়নে স্বচ্ছ ও নিয়মতান্ত্রিকভাবে ডিলার নিয়োগ সম্পন্ন হয়েছে। যারা নিয়োগ পাননি তাদের মধ্যে কিছু মহল মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করছে।