বরিশাল সংবাদদাতাঃ রুপাতলী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বরিশালের কৃতী সন্তানদের জীবন ও কর্ম নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ সেপ্টেম্বর বরিশাল কৃতী সন্তান স্মৃতি সংঘ এ শিক্ষা মূলক অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি টিএম জালাল উদ্দিনের সভাপতিত্বে রুপাতলী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় তিন শতাধিক ছাত্র-ছাত্রী অনুষ্ঠানে অংশগ্রহণ করে। সভায় উপস্থিত ছিলেন ঝালকাঠি সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মো. নুরুল আমিন, বরিশাল শিক্ষা বোর্ডের কর্মকর্তা কবি জিল্লুর রহমান জিল্লু, এবং কবি ও গবেষক মু. আল আমীন বাকলাই। অনুষ্ঠানের সঞ্চালনা করেন রুপাতলী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সালাহ উদ্দিন কাওসার।
অনুষ্ঠানে শেরে বাংলা একে ফজলুল হক, কবি জীবনানন্দ দাশ, কবি কামিনী রায়সহ বরিশালের অন্যান্য কৃতী সন্তানদের জীবন ও কর্ম নিয়ে ছাত্র-ছাত্রীদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়। শিক্ষার্থীরা মনোযোগ সহকারে কৃতী ব্যক্তিদের কৃতিত্ব শুনে ভবিষ্যতে তারাও এই ধরনের কৃতি সন্তান হওয়ার ইচ্ছা প্রকাশ করে।




