দূরযাত্রা রিপোর্টঃ ঝালকাঠি পাবলিক লাইব্রেরীতে গত ২০ সেপ্টেম্বর বিকেলে তরুণ শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো পাঠচক্র। সক্রিয় রাজনীতির পাশাপাশি বইপড়ার মাধ্যমে নীতি-নৈতিকতা ও সাংগঠনিক জ্ঞান অর্জনের আহ্বান জানানো হয় এই আয়োজনে। পড়াশোনার পাশাপাশি সংগঠনের নিয়মকানুন জানা, নীতি-নৈতিকতার চর্চা এবং রাষ্ট্র পরিচালনার মৌলিক ধারণা অর্জন। এজন্যই রাজনীতির সঙ্গে পাঠাভ্যাসকে সমন্বয় করতে এই পাঠচক্রের আয়োজন করা হয়েছে।
পাঠচক্রে অংশ নেন জুলাইু আগস্ট গণঅভ্যুত্থানের ঝালকাঠি জেলার প্রধান সংগঠক আবির লস্কর, বিএম কলেজের শিক্ষার্থী মুহাঃ মাহফুজুর রহমান, হাসান মাহমুদ, শান্ত আহম্মেদ রিজু, মোঃ তারেক, সাথিল হাওলাদার, তৌহিদ হোসেন, ফেরদৌস আহম্মদ মুন্না, মাকসুদুর রহমান রমিম, মুহাবিয়া মাকনুন, আবদুল্লাহ আল মামুন, ইসরাত জাহান রাইসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তরুণ রাজনীতিকরা।অনুষ্ঠানে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দেওয়া হয় এবং অংশগ্রহণকারীদের হাতে কলম তুলে দেওয়া হয়। যা তরুণদের রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি শিক্ষা ও জ্ঞানচর্চায় উদ্বুদ্ধ করার প্রতীকী প্রয়াস হিসেবে বিবেচিত হয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা আসিফ আল ইমরান বলেন, আজকের তরুণরা রাজনীতিতে সক্রিয়, কিন্তু তাদের অনেকেই বই থেকে দূরে সরে যাচ্ছে। আমরা চাই রাজনীতির সঙ্গে পাঠাভ্যাসের সমন্বয় ঘটুক। কারণ রাজনীতি কেবল মিছিল স্লোগান নয়, বরং জ্ঞান, নীতি নৈতিকতা ও সংগঠনের শৃঙ্খলার সমন্বয়। বইপড়ার মাধ্যমে সেই নেতৃত্ব গড়ে তোলা সম্ভব।




