Daily Durjatra

ঝালকাঠিতে ছেলের হাতে মা খুন ‎ ঝালকাঠিতে জুলাই শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ ঝালকাঠিতে বাফলা চ্যারিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে কোনো ধরনের অভিযোগ সহ্য করা হবে না – ইসি সানাউল্লাহ তারেক রহমানের সাথে সিলেটের যুব সংলাপ বাংলাদেশের রাজনীতিকে কী বার্তা দিল গণভোটের প্রচারণায় ঝালকাঠিতে জেলা তথ্য অফিসের ‘ভোটের রিকশা’ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝালকাঠিতে সাংবাদিকদের প্রশিক্ষণ দিল পিআইবি ‎ ঝালকাঠিতে পিআইবির ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ঝালকাঠির দুই আসনে চার প্রার্থী সরে দাঁড়ালেন ‎ ঝালকাঠি-২ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে এবি পার্টির প্রার্থিতা প্রত্যাহার

ঝালকাঠিতে ভাড়া বাসা থেকে বিক্রয় প্রতিনিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার

দূরযাত্রা রিপোর্টঃ ঝালকাঠি শহরের কলেজ মোড়ের ভাড়া বাসা থেকে পলাশ সূত্রধর (৩০) নামের এক বিক্রয় প্রতিনিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২৩ সেপ্টেম্বর ২০২৫ রাতে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত পলাশ সূত্রধর বরিশালের মুলাদী উপজেলার তেরচড় গ্রামের সুধীর সূত্রধরের ছেলে। তিনি ফ্রেস টিস্যু কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে ঝালকাঠিতে কর্মরত ছিলেন। তিন মাস আগে ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের দীপক সূত্রধরের মেয়েকে বিয়ে করেন তিনি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কলেজ মোড়ের ভাড়া বাসায় গামছা দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পলাশের মরদেহ দেখতে পান প্রতিবেশিরা। পরে খবর পেয়ে ঝালকাঠি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। কোম্পানীর বেতন স্বল্পতা এবং পারিবারিক দৈন্যতা কাটিয়ে উঠতে চড়া সুদে নেয়া এনজিও লোন পরিশোধ করতে না পারার কারণে আত্মহত্যা করেছে বলে প্রতিবেশীদের ধারাণা।
এ ঘটনায় ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে।