Daily Durjatra

ঝালকাঠিতে ছেলের হাতে মা খুন ‎ ঝালকাঠিতে জুলাই শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ ঝালকাঠিতে বাফলা চ্যারিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে কোনো ধরনের অভিযোগ সহ্য করা হবে না – ইসি সানাউল্লাহ তারেক রহমানের সাথে সিলেটের যুব সংলাপ বাংলাদেশের রাজনীতিকে কী বার্তা দিল গণভোটের প্রচারণায় ঝালকাঠিতে জেলা তথ্য অফিসের ‘ভোটের রিকশা’ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝালকাঠিতে সাংবাদিকদের প্রশিক্ষণ দিল পিআইবি ‎ ঝালকাঠিতে পিআইবির ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ঝালকাঠির দুই আসনে চার প্রার্থী সরে দাঁড়ালেন ‎ ঝালকাঠি-২ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে এবি পার্টির প্রার্থিতা প্রত্যাহার

অধিকার না পেলে মর্যাদা অর্থহীন ঝালকাঠিতে শিক্ষক নেতৃবৃন্দ

‎দূরযাত্রা রিপোর্টঃ বিশ্ব শিক্ষক দিবসে নিজেদের বঞ্চনা ও বৈষম্যের কথা তুলে  ঝালকাঠির সরকারি মাধ্যমিকের শিক্ষকরা। স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের এন্ট্রিপদ ৯ম গ্রেডে উন্নীত করে চারস্তরীয় পদসোপান বাস্তবায়ন, আঞ্চলিক উপপরিচালকের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা সংরক্ষণসহ মাধ্যমিকের সকল কার্যালয়ের স্বাতন্ত্র্য ও মর্যাদা রক্ষা, বিদ্যালয় ও পরিদর্শন শাখার শূন্যপদে দ্রুত নিয়োগ, পদোন্নতি ও পদায়ন এবং বকেয়া সিলেকশন গ্রেড ও টাইমস্কেল মঞ্জুরির দাবি জানিয়েছেন। এসব ন্যায্য দাবি বাস্তবায়ন না হলে মাধ্যমিক শিক্ষায় বৈষম্য ও হতাশা আরও গভীর হবে বলেন তারা।
‎৫ অক্টোবর বিকেল ৪টায় সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে  বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) ঝালকাঠি জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এক সভায় শিক্ষকরা এ কথা বলেন। বক্তারা আরও বলেন, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় ১৫ হাজার শিক্ষক-কর্মকর্তার বিপরীতে পদোন্নতিযোগ্য পদ মাত্র চার শতাংশ। এর ফলে ৩২-৩৩ বছর চাকরি করেও অধিকাংশ শিক্ষক পদোন্নতিn ছাড়া অবসরে যাচ্ছেন। তাঁরা বলেন, প্রশাসনিক বৈষম্য, বকেয়া টাইমস্কেল, সিলেকশন গ্রেড, পদায়ন ও পদোন্নতির জটিলতা দূর করা উচিত।
‎সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবু ছাঈদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল জব্বার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ গোলাম মোস্তফা খান, রাজাপুর সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসাম্মৎ জোহরা বেগম, সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ের মোহাম্মদ খায়রুল বাশার রানা, সরকারি হরচন্দ্র বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আফজাল হোসেন। সভায় সঞ্চালনা করেন ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারি প্রধান শিক্ষক এ এস এম মাসুম বিল্লাহ। বক্তারা আরো জানান, শিক্ষা প্রশাসনে বৈষম্য দূর না হলে শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয়। তাঁরা আগামী ১০ কর্মদিবসের মধ্যে দাবিগুলোর বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ না নিলে মানববন্ধন ও মহাসমাবেশসহ পরবর্তী কর্মসূচি ঘোষণার ঘোষণা দেন।