দূরযাত্রা রিপোর্টঃ বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি জনাব জে.বি.এম. হাসান মহোদয় গতকাল ৬/১০/২০২৫ তারিখ জেলা লিগ্যাল এইড অফিস, ঝালকাঠি পরিদর্শন করেন। এ সময় হাইকোর্ট বিভাগের সহকারী রেজিস্ট্রার (সিনিয়র সহাকরী জজ) এস.এম. সাদাকাত মাহমুদ, জেলা লিগ্যাল এইড অফিসার, ঝালকাঠি (সিনিয়র সহকারী জজ) জনাব মো: বায়জিদ রায়হান ও হাইকোর্ট বিভাগের অন্যান্য কমর্কতাগণ উপস্থিত ছিলেন। মাননীয় বিচারপতি মহোদয় জেলা লিগ্যাল এইড অফিস, ঝালকাঠি এর কার্যক্রম পরিদর্শন ও মেডিয়েশন পর্যবেক্ষণ করেন। মাননীয় বিচারপতি মহোদয় জেলা লিগ্যাল এইড অফিস এবং এর সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করে সন্তোষ প্রকাশ করেন এবং সবশেষে জেলা লিগ্যাল অফিসার এবং জেলা লিগ্যাল অফিসের অন্যান্য কর্মচারীগণের সাথে মতবিনিময় করেন।
Show quoted text




