Daily Durjatra

ঝালকাঠিতে ছেলের হাতে মা খুন ‎ ঝালকাঠিতে জুলাই শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ ঝালকাঠিতে বাফলা চ্যারিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে কোনো ধরনের অভিযোগ সহ্য করা হবে না – ইসি সানাউল্লাহ তারেক রহমানের সাথে সিলেটের যুব সংলাপ বাংলাদেশের রাজনীতিকে কী বার্তা দিল গণভোটের প্রচারণায় ঝালকাঠিতে জেলা তথ্য অফিসের ‘ভোটের রিকশা’ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝালকাঠিতে সাংবাদিকদের প্রশিক্ষণ দিল পিআইবি ‎ ঝালকাঠিতে পিআইবির ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ঝালকাঠির দুই আসনে চার প্রার্থী সরে দাঁড়ালেন ‎ ঝালকাঠি-২ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে এবি পার্টির প্রার্থিতা প্রত্যাহার

ঝালকাঠিতে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

ঝালকাঠির কণ্যা শিশু দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখছে প্রধান অতিথি জেলা প্রশাসক আশরাফুর রহমান -দূরযাত্রা।

দূরযাত্রা রিপোর্টঃ ঝালকাঠিতে যথাযথ মর্যাদায় জাতীয় কন্যা শিশু দিবস ২০২৫ পালিত হয়েছে। ৮ অক্টোবর বুধবার জেলা প্রশাসকের কার্যালয় ঝালকাঠির সম্মেলন কক্ষে জাতীয় কন্যাশিশু দিবসটি উদযাপন উপলক্ষ্যে, আলোচনা সভা, পুরষ্কার ও অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান আয়োজিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুর রহমান। উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলার অতিরিক্ত পুলিশ সুপার এস এম বায়েজিদ ইবনে আকবর,উপজেলা নির্বাহী অফিসার ঝালকাঠি সদর ফারহানা ইয়াসমিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিলারা খানম, উপপরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর ঝালকাঠি।

অনুষ্ঠানে বাংলাদেশ শিশু একাডেমি ঝালকাঠি এবং দ্যা হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সদস্যসহ অন্যান্য অংশীজনেরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি জেলা প্রশাসন ঝালকাঠি ও মহিলা বিষয়ক অধিদপ্তর ঝালকাঠির যৌথ উদ্যোগে আয়োজিত হয়।