Daily Durjatra

মূলধারার সাংবাদিকদের জ্বালানি দিতে পাম্প মালিকদের আহ্বান জলবায়ু সুরক্ষায় ছাত্রনেতা আসিফের উদ্যোগে ঝালকাঠিতে বৃক্ষরোপণ কর্মসূচি ‎ হাদি হত্যার ১০০ দিন: ঝালকাঠি ইনসাফ মঞ্চের বিচার দাবি ঝালকাঠিতে গণহত্যা দিবস ও মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা সভা বর্জ্যের অব্যবস্থাপনার কারণে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি : ড. জিয়াউদ্দিন হায়দার স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার ‎ সন্তানের লা*শ কোলে নিয়ে বিচার চাইলেন মা দায়িত্ব না দিয়ে ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী ছুটিতে, ৮ ঘণ্টা অন্ধকারে ঝালকাঠির গ্রাহকরা খাল আমাদের প্রাকৃতিক ড্রেনেজ ব্যবস্থা ও লাইফলাইন” – প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান ড. জিয়াউদ্দিনের নেতৃত্বে ঝালকাঠিতে শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান

কলেজের পরিবর্তিত নতুন নাম পছন্দ না হওয়ায় শিক্ষার্থীদের মানববন্ধন ও সড়ক অবরোধ

দূরযাত্রা রিপোর্ট |

ঝালকাঠি সদর উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান আকলিমা মোয়াজ্জেম হোসেন ডিগ্রি কলেজের নাম পরিবর্তন করে মাত্র কয়েকদিন আগে ‘বাসন্ডা কলেজ’ রাখার প্রতিবাদে শিক্ষার্থীরা মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন। তারা কলেজটির নতুন নাম বাতিল করে ‘ঝালকাঠি সিটি কলেজ’, ‘ঝালকাঠি মডেল কলেজ’ অথবা ‘ঝালকাঠি ডিগ্রি কলেজ’ নাম রাখার দাবি জানিয়েছেন।

‎গত ১৯ অক্টোবর সকালে কলেজ ক্যাম্পাসের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা একত্রিত হয়ে নতুন নামের প্রতিবাদে বিভিন্ন প্ল্যাকার্ড হাতে স্লোগান দেন এবং পুরনো নাম পুনর্বহালের দাবি জানান।

‎অংশগ্রহণকারীরা বলেন, সম্প্রতি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে প্রেরিত এক আদেশে কলেজটির নাম পরিবর্তন করে ‘বাসন্ডা কলেজ’ করা হয়।

‎মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ঝালকাঠির এই শিক্ষাপ্রতিষ্ঠানের নামের সঙ্গে ‘ঝালকাঠি’ শব্দটি যুক্ত থাকলে প্রতিষ্ঠানের মর্যাদা ও পরিচিতি আরও বৃদ্ধি পাবে। এজন্য তারা কলেজটির নাম পুনর্বিবেচনার আহ্বান জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি।

‎পরে সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষার্থীরা বরিশাল -খুলনা মহাসড়কের কলেজের সামনের অংশের সড়ক অবরোধ করেন, এতে যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে। খবর পেয়ে ঝালকাঠি থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

‎এরপর শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে কলেজের নাম পুনঃনির্ধারণের দাবিতে লিখিত আবেদন জমা দেয়।