Daily Durjatra

মূলধারার সাংবাদিকদের জ্বালানি দিতে পাম্প মালিকদের আহ্বান জলবায়ু সুরক্ষায় ছাত্রনেতা আসিফের উদ্যোগে ঝালকাঠিতে বৃক্ষরোপণ কর্মসূচি ‎ হাদি হত্যার ১০০ দিন: ঝালকাঠি ইনসাফ মঞ্চের বিচার দাবি ঝালকাঠিতে গণহত্যা দিবস ও মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা সভা বর্জ্যের অব্যবস্থাপনার কারণে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি : ড. জিয়াউদ্দিন হায়দার স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার ‎ সন্তানের লা*শ কোলে নিয়ে বিচার চাইলেন মা দায়িত্ব না দিয়ে ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী ছুটিতে, ৮ ঘণ্টা অন্ধকারে ঝালকাঠির গ্রাহকরা খাল আমাদের প্রাকৃতিক ড্রেনেজ ব্যবস্থা ও লাইফলাইন” – প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান ড. জিয়াউদ্দিনের নেতৃত্বে ঝালকাঠিতে শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান

রাজাপুরে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ

0-0x0-1-0-{}-0-0#

রাজাপুর (ঝালকাঠি) সংবাদদাতা |

‎ঝালকাঠির রাজাপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করা হয়েছে। গত ১৯ অক্টোবর বিকেলে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে এ লিফলেট বিতরণ ও গণসংযোগ কার্যক্রম পরিচালনা করা হয়।

‎নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি ও ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী হাবিবুর রহমান সেলিম রেজার পক্ষ থেকে এ কর্মসূচি পালন করা হয়।

‎এ সময় রাজাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নূর হোসেন, সাতুরিয়া ইউনিয়ন বিএনপি নেতা দিলিপ মেম্বার, শ্রমিক দলের মাসুদ তালুকদার, রফিক হাওলাদার, ছাত্রদল নেতা মূসা হাওলাদার নিপুসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

‎লিফলেট বিতরণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে অ্যাডভোকেট নূর হোসেন বলেন, আমরা আজ জনগণের মাঝে এসেছি দেশনায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি প্রচারের জন্য। হাবিবুর রহমান সেলিম রেজার পক্ষ থেকে এই বার্তা পৌঁছে দিচ্ছি—বিএনপি ক্ষমতায় এলে প্রথমেই দেড় কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। তারেক রহমান যাকেই এই আসনে মনোনয়ন দেবেন, আমরা তার পক্ষেই কাজ করব। সবাইকে অনুরোধ করছি ধানের শীষে ভোট দেওয়ার জন্য।
‎#