Daily Durjatra

ঝালকাঠিতে ছেলের হাতে মা খুন ‎ ঝালকাঠিতে জুলাই শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ ঝালকাঠিতে বাফলা চ্যারিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে কোনো ধরনের অভিযোগ সহ্য করা হবে না – ইসি সানাউল্লাহ তারেক রহমানের সাথে সিলেটের যুব সংলাপ বাংলাদেশের রাজনীতিকে কী বার্তা দিল গণভোটের প্রচারণায় ঝালকাঠিতে জেলা তথ্য অফিসের ‘ভোটের রিকশা’ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝালকাঠিতে সাংবাদিকদের প্রশিক্ষণ দিল পিআইবি ‎ ঝালকাঠিতে পিআইবির ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ঝালকাঠির দুই আসনে চার প্রার্থী সরে দাঁড়ালেন ‎ ঝালকাঠি-২ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে এবি পার্টির প্রার্থিতা প্রত্যাহার

দুর্নীতির সংবাদে ক্ষিপ্ত হয়ে সাংবাদিককে হ*ত্যা*র হুমকি, থানায় জিডি

দূরযাত্রা রিপোর্টঃ
ঝালকাঠির নলছিটি উপজেলায় দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক কামরুজ্জামান সুইটকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় নিজের নিরাপত্তা চেয়ে তিনি গত ২০ অক্টোবর ঝালকাঠি সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি নং-৯০১) করেছেন।

কামরুজ্জামান সুইট জাতীয় দৈনিক খবরের কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি এবং স্থানীয় দৈনিক দক্ষিণাঞ্চল, দৈনিক দূরযাত্রা ও দৈনিক খবর ডটকম-এর নিজস্ব প্রতিবেদক হিসেবে কাজ করছেন।

জিডিতে তিনি উল্লেখ করেন, নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নের ডেবরা গ্রামের মোসলেম হাওলাদারের ছেলে নাঈম হোসেন (৩৫) ও তার মা নিলুফা বেগম (৫০) স্থানীয় প্রেসিডেন্ট বাড়ির খলিল হাওলাদারের ঘরের সামনে খালপাড়ে ৫০০ ফুট পাইলিং স্থাপনের কাজ করছিলেন। ওই কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তিনি ভিডিওসহ একটি প্রতিবেদন প্রকাশ করেন দৈনিক খবর ডটকম পোর্টালে গত ১৬ অক্টোবর।

এতে ক্ষিপ্ত হয়ে সোমবার (২০ অক্টোবর) সকাল ১০টা ৩৬ মিনিটে নাঈম হোসেন ০১৩০৪-৮৫৭৩৫০ নম্বর থেকে প্রতিবেদকের ব্যবহৃত ০১৯৩৬-১১২৭০৭ নম্বরে ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। গালাগাল বন্ধ করতে বললে তিনি ক্ষিপ্ত হয়ে “জবাই করে খুন করবে” বলে প্রাণনাশের হুমকি দেন।

সুইট জিডিতে আরও উল্লেখ করেন, ফোনে হুমকির সময় পাশে থাকা বাবুল মিনা ও সাইফুল ইসলাম বাবু কথোপকথন শুনতে পান। সাংবাদিক হিসেবে দায়িত্ব পালনের কারণে নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে এখন তিনি চরম উদ্বেগে আছেন।

এ বিষয়ে ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন, সাংবাদিককে হুমকির ঘটনায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

#