Daily Durjatra

ঝালকাঠিতে ছেলের হাতে মা খুন ‎ ঝালকাঠিতে জুলাই শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ ঝালকাঠিতে বাফলা চ্যারিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে কোনো ধরনের অভিযোগ সহ্য করা হবে না – ইসি সানাউল্লাহ তারেক রহমানের সাথে সিলেটের যুব সংলাপ বাংলাদেশের রাজনীতিকে কী বার্তা দিল গণভোটের প্রচারণায় ঝালকাঠিতে জেলা তথ্য অফিসের ‘ভোটের রিকশা’ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝালকাঠিতে সাংবাদিকদের প্রশিক্ষণ দিল পিআইবি ‎ ঝালকাঠিতে পিআইবির ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ঝালকাঠির দুই আসনে চার প্রার্থী সরে দাঁড়ালেন ‎ ঝালকাঠি-২ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে এবি পার্টির প্রার্থিতা প্রত্যাহার

কাঠালিয়ায় সিসা দূষণ প্রতিরোধে কর্মসূচি

কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা |

‘সিসা দূষণ বন্ধ হলে, বাড়বে শিশু বুদ্ধি-বলে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির কাঠালিয়ায় সিসা দূষণ প্রতিরোধে র‌্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ২১ অক্টোবর সকাল ১১টার দিকে কাঠালিয়া প্রেসক্লাবের সামনে ইয়ুথনেট গ্লোবাল ও পিওর আর্থ বাংলাদেশের আয়োজনে এবং ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় এ কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে ইয়ুথনেট গ্লোবালের জেলা সমন্বয়কারী সাজিদ মাহমুদ, উপজেলা সমন্বয়কারী মো. ইমরান হোসেনসহ সংগঠনের জেলা ও উপজেলা টিমের সদস্যরা অংশ নেন।

মানববন্ধন শেষে একটি র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়। অংশগ্রহণকারীরা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ডের মাধ্যমে সিসা দূষণ প্রতিরোধে সচেতনতা বার্তা প্রচার করেন। পাশাপাশি পথচারী ও দোকানিদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, সিসা শিশুদের মস্তিষ্ক ও শারীরিক বিকাশে মারাত্মক ক্ষতি করে এবং প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রেও নানা জটিল রোগের কারণ হয়। তারা সিসা দূষণ প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।