দূরযাত্রা রিপোর্ট |
জাতীয় শ্রমিক শক্তির ১০১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী এক বছরের জন্য গঠিত এই কমিটি সংগঠনের নীতিমালা প্রণয়ন, কর্মসূচি ও সাংগঠনিক বিস্তারের কাজ পরিচালনা করবে।
এই কমিটিতে সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন ঝালকাঠির নাজমুল হাসান টিটু।
এর আগে গত ১৭ অক্টোবর সকালে রাজধানীর বাংলামোটরের নেভিগলিতে আয়োজিত এক অনুষ্ঠানে “জাতীয় শ্রমিক শক্তি স্বতন্ত্র” নামে সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে। শ্রমিক উইং (এনসিপি)-এর উদ্যোগে গঠিত এই সংগঠনটি বাংলাদেশের শ্রমিক-জনতার ঐক্য, মর্যাদা, সংগ্রাম ও মুক্তির লক্ষ্যকে সামনে রেখে যাত্রা শুরু করে।
আত্মপ্রকাশ অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জাতীয় শ্রমিক শক্তির আহ্বায়ক হিসেবে মাজহারুল ইসলাম ফকির, সদস্য সচিব হিসেবে ঋআজ মোর্শেদ এবং মুখ্য সংগঠক হিসেবে আরমান হোসেনের নাম ঘোষণা করেন।
পরবর্তীতে এই নেতৃত্বের অধীনে ১০১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি অনুমোদিত হয়, যা আগামী এক বছর সংগঠনের গঠনতন্ত্র প্রণয়ন, ইশতেহার তৈরি ও মাঠ পর্যায়ে কার্যক্রম পরিচালনা করবে।




