Daily Durjatra

ঝালকাঠিতে ছেলের হাতে মা খুন ‎ ঝালকাঠিতে জুলাই শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ ঝালকাঠিতে বাফলা চ্যারিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে কোনো ধরনের অভিযোগ সহ্য করা হবে না – ইসি সানাউল্লাহ তারেক রহমানের সাথে সিলেটের যুব সংলাপ বাংলাদেশের রাজনীতিকে কী বার্তা দিল গণভোটের প্রচারণায় ঝালকাঠিতে জেলা তথ্য অফিসের ‘ভোটের রিকশা’ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝালকাঠিতে সাংবাদিকদের প্রশিক্ষণ দিল পিআইবি ‎ ঝালকাঠিতে পিআইবির ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ঝালকাঠির দুই আসনে চার প্রার্থী সরে দাঁড়ালেন ‎ ঝালকাঠি-২ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে এবি পার্টির প্রার্থিতা প্রত্যাহার

‎নিষেধাজ্ঞায় ইলিশ ধরায় তিন জেলের জরিমানা, জব্দ ৪ হাজার মিটার জাল

দূরযাত্রা রিপোর্ট :
‎ঝালকাঠির কাঠালিয়ায় বিষখালী নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় অভিযান চালিয়ে তিন জেলেকে জরিমানা এবং চার হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়।

‎উপজেলা মৎস্য কর্মকর্তা নাহিদা আক্তার এর নেতৃত্বে পরিচালিত অভিযানে ইলিশের প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ ধরার দায়ে তিন জেলেকে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে তিন হাজার টাকা করে জরিমানা করেন।

‎জরিমানাপ্রাপ্ত জেলেরা হলেন – বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি গ্রামের মৃত বারেক হাওলাদারের ছেলে মো. খোকন হাওলাদার, কালাম হাওলাদারের ছেলে মো. ইমরান হাওলাদার, এবং আমির সিকদারের ছেলে মো. আশিক সিকদার।

‎অভিযান শেষে জব্দকৃত চার হাজার মিটার কারেন্ট জাল উপজেলা পরিষদ মাঠে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

‎উপজেলা মৎস্য কর্মকর্তা নাহিদা আক্তার বলেন, ইলিশের প্রজনন মৌসুমে কেউ আইন অমান্য করে মাছ ধরলে তাকে কোনো ছাড় দেওয়া হবে না। মা ইলিশ রক্ষায় নদীতে নিয়মিত টহল ও অভিযান অব্যাহত থাকবে।
‎#